মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালান এক ব্যক্তি, শনাক্তের চেষ্টা পুলিশের
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে জর্দার কৌটায় তৈরি একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কৌটা উদ্ধার
বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ককটেল তৈরিতে ব্যবহৃত বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়েছে।
জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

