আর্টিস্ট ক্লাবের প্রথম ক্লাসিক্যাল সঙ্গীতানুষ্ঠানে ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশিতে রাগের মূর্ছনা
আর্টিস্ট ক্লাব লিমিটেডের নিয়মিত সাংস্কৃতিক আয়োজন ‘আইকনিক টিউজডে’-এর প্রথম ক্লাসিক্যাল সঙ্গীতানুষ্ঠান আজ সন্ধ্যায় বনানীর Artist Club Lounge-এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে একক বাঁশি পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মোস্তফা উপস্থিত শ্রোতাদের সঙ্গে ওস্তাদ আজিজুল ইসলামকে পরিচয় করিয়ে দেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ওস্তাদ আজিজুল […]






