শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান-শাহবাজ শরিফ বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব

পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা • নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখতে সম্মত দুই প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক […]

‘সমুদ্রের উচ্চতার চেয়েও দ্রুত হোক আমাদের পদক্ষেপ’: তারেক রহমান

বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানোর আহ্বান • জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য সহজলভ্য অর্থায়ন ও প্রযুক্তি চান প্রধানমন্ত্রী • ২৫ কোটি গাছ ও ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের পরিকল্পনা তুলে ধরলেন বিশ্বমঞ্চে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব থেকে বাংলাদেশসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোকে রক্ষায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত ও ব্যাপকভাবে কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিযোজন অর্থায়ন, […]

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএনজিএতে প্রথম ভাষণ • নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টায় বক্তব্য দেওয়ার কথা • জলবায়ু, বিশ্ব শান্তি, অর্থনীতি ও রোহিঙ্গা সংকট থাকবে গুরুত্বে • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের মঞ্চে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি, নতুন […]

ঢাকার তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় গবেষণার ফল সরকারি পরিকল্পনায় যুক্ত করার তাগিদ

ঢাকায় ক্রমেই বাড়ছে চরম তাপপ্রবাহের ঝুঁকি। এর প্রভাব পড়ছে জনস্বাস্থ্য, নগরজীবন ও পরিবেশের ওপর। এই ঝুঁকি মোকাবিলায় শুধু গবেষণা নয়—গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার, সবুজায়ন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে গবেষণার ফল সরকারি পরিকল্পনা ও নীতিনির্ধারণে সরাসরি কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের বৈঠক, আলোচনায় সংসদ ও সাইবার আইন

সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, স্থায়ী কমিটির কার্যকারিতা ও প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি যৌথ প্রতিনিধিদল। বৈঠকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন, সংসদীয় স্থায়ী কমিটির গঠন ও কার্যকারিতা এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৪ […]

শুধু ডিগ্রি নয়, বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের ব্যবসা শুরুর প্রস্তুতি: ইউনূস

নিজস্ব প্রতিবেদক প্রচলিত উচ্চশিক্ষার ধারণার বাইরে গিয়ে শিক্ষার্থীদের ডিগ্রির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে গ্রামীণ ইউনিভার্সিটির পরিকল্পনা তুলে ধরেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের প্রকাশিত এক বার্তায় তিনি গ্রামীণ ইউনিভার্সিটিকে ‘ভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়’ হিসেবে উল্লেখ করে বলেন, এর লক্ষ্য শুধু শিক্ষার্থীদের একটি ডিগ্রি দেওয়া নয়; বরং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় […]

উন্নয়নের অধিকার নিশ্চিতে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা চাইল বাংলাদেশ

জলবায়ু ও উন্নয়ন অর্থায়নে সমতা, প্রযুক্তি-এআইয়ে ন্যায্য প্রবেশাধিকার এবং জবাবদিহিমূলক আইনি কাঠামোর প্রস্তাব শামা ওবায়েদের নিজস্ব প্রতিবেদক উন্নয়নের অধিকার বাস্তবায়নে সব দেশের সম্মিলিত অঙ্গীকার, দায়িত্ব ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘উন্নয়নের অধিকার’ বিষয়ক উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ […]

বিমানের বহরে বড় সম্প্রসারণ: বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি

৫টি ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ৬টি ৭৩৭-৮ কিনছে বিমান • চলতি বছরে বোয়িংয়ের কাছে মোট অর্ডার ২৫টি • বহর আধুনিকায়নের পাশাপাশি নতুন আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। […]

জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের পাঁচ জরুরি পদক্ষেপের আহ্বান তারেক রহমানের

১.৫ ডিগ্রির সীমা রক্ষা, সুলভ অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও ক্ষয়ক্ষতি তহবিল বাস্তবায়নে গুরুত্ব জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বিশ্বনেতাদের সম্মিলিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে তিনি জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণসহ পাঁচটি জরুরি বৈশ্বিক পদক্ষেপের […]

জাতিসংঘের বিশ্বমঞ্চে সভাপতির আসনে বাংলাদেশের খলিলুর রহমান, শুরু উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক

৪০ বছর আগে একই হলে ছিলেন সহযোগী, এবার ১৯৩ দেশের সাধারণ পরিষদের সভাপতির আসনে • বিশ্বনেতাদের উপস্থিতিতে অধিবেশন পরিচালনা • উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের কার্যকারিতা ও আস্থা পুনর্গঠনের আহ্বান জাতিসংঘ সদর দপ্তরের ঐতিহাসিক সাধারণ পরিষদ হলে বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিতে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। আর বিশ্ব কূটনীতির এই গুরুত্বপূর্ণ […]