বঙ্গোপসাগরে লাইটার জাহাজ থেকে অসুস্থ ক্রু উদ্ধার
৯৯৯-এ ফোন পেয়ে কোস্টগার্ডের দ্রুত অভিযান, বুকব্যথায় আক্রান্ত ৪২ বছর বয়সী নাবিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পার্কিরচর এলাকার কাছে বঙ্গোপসাগরে নোঙর করা লাইটার জাহাজ থেকে তীব্র বুকব্যথায় আক্রান্ত এক ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা […]










