মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকায় পাসপোর্ট আইন অনুযায়ী তাঁর আবেদন গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আমিনুল ইসলাম দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা […]

তারেক রহমানকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ বললেন রিজভী

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা তুলে ধরেন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই জনগণের কাছে সমাদৃত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারসহ পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন […]

দুর্যোগ মোকাবিলায় সংস্থাগুলোর সক্ষমতা অনুযায়ী দায়িত্ব বণ্টনের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব ভাগ করে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, দুর্যোগের সময় নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। […]

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, নতুন নথি চাইলেন শেখ হাসিনা

দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে আইনজীবীর চিঠি, ডিসেম্বরে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন তিনি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে চিঠি পাঠিয়ে এ […]

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির

আয়োজনের রূপরেখা ঠিক করতে সোমবার বৈঠকে বসছেন জ্যেষ্ঠ নেতারা দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে বিএনপি। এ উপলক্ষে দলীয়ভাবে ভাবগম্ভীর পরিবেশে স্মরণানুষ্ঠানের আয়োজন করতে ইতোমধ্যে স্থায়ী কমিটির তিন সদস্যকে দায়িত্ব দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজনের ধরন ও কর্মসূচি নিয়ে আলোচনা করতে সোমবার বেলা ১১টায় […]

ডিসেম্বরে আপার দেশে আসার সুযোগ নেই’: নাহিদ ইসলাম

নোবিপ্রবিতে নবীনবরণ ও জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য; শিক্ষার্থীদের দেশ ও বিশ্ব নিয়ে ভাবার আহ্বান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি বলেছেন, “ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার আর কোনো সুযোগ নেই। আর যদি আসেন, তবে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে, ইনশাআল্লাহ।” শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও […]

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে শোভাযাত্রা; মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয় কর্মসূচি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে সার্বভৌমত্ব র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক […]

গণহত্যার পর অনুশোচনা নেই, রাজনীতির সুযোগও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

যারা হত্যাকাণ্ড ও নির্যাতনের পরও দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেনি, জনগণ তাদের রাজনৈতিকভাবে গ্রহণ করবে না বলে মন্তব্য সালাহউদ্দিন আহমদের গণহত্যায় জড়িত ব্যক্তিদের বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা গণহত্যা চালানোর পরও দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা করেনি কিংবা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয়, তাদের এ […]

ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্টে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

প লিস্টে নাম পাওয়ায় হিমাংশু পালকে আটক করে থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্টে হিমাংশু পাল নামে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইমিগ্রেশনে তাঁর নাম স্টপ লিস্টে পাওয়ার পর তাঁকে আটক করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেনাপোল […]

শ্রমিক আন্দোলনের নামে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা, বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ; ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য পোশাক শিল্পে চলমান সহিংসতা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়, বরং সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও […]