মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাজধানীজুড়ে বোমা হামলার ছক, ধারাবাহিক বিস্ফোরণে নিরাপত্তা উদ্বেগ

পুলিশের দাবি, আতঙ্ক ছড়াতে পরিকল্পিত নাশকতা; কয়েক দিনে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও আট বাসে আগুন, নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত বিশেষ প্রতিবেদন | দৈনিক প্রান্তকালঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ স্থাপনা, সরকারি গুরুত্বপূর্ণ ভবন, বিশ্ববিদ্যালয় এলাকা ও ব্যস্ত সড়ককে কেন্দ্র করে […]

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, কারণ অনুসন্ধানে বিমানের চার সদস্যের তদন্ত কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টোকিও–ঢাকা ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। ত্রুটির প্রকৃত কারণ নির্ণয়, উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও উড্ডয়ন-যোগ্যতা নিশ্চিত করার প্রক্রিয়া পর্যালোচনা এবং এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখবে কমিটি। আগামী চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিমানের ব্যবস্থাপনা পরিচালক […]

তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন সূত্র, টঙ্গীতে মিলল নম্বরবিহীন মোটরসাইকেল

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় মূল তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত চালাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের অংশ হিসেবে ঘটনার রাতে তাহসিফের সঙ্গে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের কাছ থেকে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া নম্বরবিহীন একটি মোটরসাইকেল তাহসিফের […]

প্রশান্ত মহাসাগরের তলদেশে ১১ হাজারের বেশি নতুন ভাইরাসের সন্ধান

চীনা গবেষকদের শনাক্ত করা ১১ হাজার ৭৪২ ধরনের ভাইরাসের মধ্যে ১১ হাজার ৬৬২টিই আগে অজানা ছিল; গভীর সমুদ্রে খনিজ উত্তোলনে বাস্তুতন্ত্রের ক্ষতির আশঙ্কা মেক্সিকো ও হাওয়াইয়ের মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরের তলদেশে মূল্যবান ধাতব খনিজের বিশাল মজুত অনুসন্ধান করতে গিয়ে ১১ হাজার ৭৪২ ধরনের ভাইরাস শনাক্ত করেছেন চীনা গবেষকেরা। এর মধ্যে ১১ হাজার ৬৬২টি ভাইরাস আগে কখনো […]

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস

আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দেশের প্রায় ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত হয়েছে। শহরের তুলনায় গ্রামের পরিবারগুলো এ সংকটে বেশি রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫’-এ এসব তথ্য উঠে এসেছে। বিবিএসের ‘দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান সেল’ পরিচালিত জরিপ অনুযায়ী, গত এক বছরে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে গ্রামের ৫১ দশমিক ৯১ […]

ম্যুরাল নেই, বিল পরিশোধ ৬ কোটি ৬৫ লাখ টাকা: ইনু-হাছানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

৭ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব, বিল পরিশোধ ৬ কোটি ৬৪ লাখ টাকা; সরেজমিনে ম্যুরালের অস্তিত্ব পাওয়া যায়নি বলে দুদকের এজাহারে উল্লেখ বাংলাদেশ বেতারের একটি উন্নয়ন প্রকল্পে শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ ম্যুরাল নির্মাণের নামে প্রায় ৭ কোটি টাকা ব্যয় দেখিয়ে সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মোহাম্মদ হাছান মাহমুদসহ আটজনের বিরুদ্ধে মামলা […]

জুলাই সনদ সইয়ের এক বছর , ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে জনগণ একটি জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা তথা রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনার সৃষ্টি করেছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত রাষ্ট্রসংস্কারের দায়িত্ব বাস্তবায়নে কৌশলগত কর্মপরিকল্পনা ও সৎসাহসের ঘাটতির পাশাপাশি আমলাতান্ত্রিক প্রতিরোধের […]

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

দফায় দফায় চুরির ঘটনা ঘটছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কোথাও মাটি খুঁড়ে ভূগর্ভস্থ কেব্ল তুলে নেওয়া হচ্ছে, কোথাও কেটে নেওয়া হচ্ছে রানওয়ের বাতির বৈদ্যুতিক তার। এসব ঘটনায় এখন পর্যন্ত ২৫টি ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার ক্যাবল ও বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। এতে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নিরাপত্তা সংস্কৃতির উন্নয়ন ও নিরাপত্তাবিষয়ক জনসচেতনতা বাড়াতে […]

ঢাকা উদ্যান থেকে ১০ ককটেল উদ্ধার, তদন্তে এসআরবি

ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানা নির্মাণের নির্ধারিত স্থানের পাশে উদ্ধার; ককটেলগুলো কারা রেখে গেছে, তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে। উদ্ধার হওয়া এসব ককটেল কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে […]

তদন্তে ৮৫% অভিযোগের সত্যতা, তবু বিচার অধরা: কাদের ছায়ায় বেপরোয়া চাঁদাবাজরা?

ঢাকায় ২০ মাসে ৭২৩ মামলা • তদন্ত শেষ ৪২৫টির • ৩৬৫টিতে চার্জশিট • এখনো তদন্তে ২৯৮ মামলা • পুলিশের তালিকায় প্রায় ১,২০০ চাঁদাবাজ • রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ বিশেষ প্রতিবেদন মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তদন্তে অভিযোগের সত্যতাও মিলছে। শত শত মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। এরপরও রাজধানীর বাজার, ফুটপাত, পরিবহন স্ট্যান্ড, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নির্মাণ ও আবাসন […]