মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি, আহত ৬

মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় দুর্ঘটনা; হতাহত সবাই কক্সবাজারের তিন পরিবারের সদস্য সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। হতাহত সবাই কক্সবাজারের তিন পরিবারের সদস্য বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শুক্রবার রাতে সৌদি আরবের আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা […]

ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রত্যাশা: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রথম দুই-তিনটি ফ্লাইটে কর্মীরা বিনা খরচে যাবেন, অনলাইনে আবেদন ও লটারি; মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ মালয়েশিয়ায় আগামী ডিসেম্বরেই বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রথম দুই-তিনটি ফ্লাইটে কর্মীদের বিনা খরচে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানোর […]

প্রবাসী বাংলাদেশিদের আইনগত সুরক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক

অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণ, কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সম্প্রসারণে আলোচনা | প্রবাসীদের সমস্যা সমাধানে স্থায়ী সমন্বয় ব্যবস্থা ও দ্বীপাঞ্চলে যৌথ সচেতনতামূলক কর্মসূচি চালুর বিষয়ে একমত দুই পক্ষ মালদ্বীপে কর্মরত ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণ, কর্মপরিবেশ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক […]

প্রবাসীদের মেধা ও বিনিয়োগে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেছেন, প্রবাসীরা দেশের গর্ব এবং অর্থনীতির অন্যতম শক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের লাখ লাখ পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মঙ্গলবার (৩ […]

সৌদি আরবে রিয়াদে কারখানায় আগুনে নিহত সাত শ্রমিকের মরদেহ ফিরল দেশে

রিয়াদের সোফা কারখানায় আগুনে প্রাণ হারানো ১৬ বাংলাদেশির মধ্যে বাকি সাতজনের মরদেহ ফিরল; স্বজনদের অপেক্ষা এখন শেষবারের মতো প্রিয়জনকে দেখার সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। নিহতদের মধ্যে […]

লিবিয়া থেকে ফিরলেন ১৭২ বাংলাদেশি, অনেকে নির্যাতনের শিকার

ইউরোপে যাওয়ার আশায় অনিয়মিত পথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন তাঁরা; প্রত্যেককে যাতায়াত খরচ, খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়েছে আইওএম লিবিয়া থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির আওতায় ১৭২ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে অনেকে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর ৪টা ৫১ মিনিটে লিবিয়ার মিসরাতা থেকে বুরাক এয়ারের একটি বিশেষ […]

সিঙ্গাপুরে বেতনহীন ও কর্মহীন ২৪০ অভিবাসী শ্রমিক, বিপাকে বাংলাদেশিরা

দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু; কারও ওয়ার্ক পারমিট বাতিল, ঋণের কিস্তি ও পরিবারের খরচ নিয়ে দুশ্চিন্তায় শ্রমিকেরা সিঙ্গাপুরে দুটি প্রতিষ্ঠানের প্রায় ২৪০ জন অভিবাসী শ্রমিক বেতন না পেয়ে ও কাজ হারিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাঁদের বড় একটি অংশ বাংলাদেশের নাগরিক। এ ঘটনায় ‘প্রসেস মেইনটেন্যান্স সলিউশনস’ ও ‘জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশন’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত […]

ঢাকায় শুরু হচ্ছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে ২০০ প্রতিষ্ঠান

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বাজার সন্ধানে ১২ খাত নিয়ে ১৫ নভেম্বর শুরু তিন দিনের আয়োজন, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের ব্যবসায়িক যোগাযোগ জোরদার করতে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশ-চায়না […]

অবৈধ পথে বিদেশযাত্রা ও হুন্ডি বন্ধের আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর

দক্ষ শ্রমিক পাঠানো ও বৈধ রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করার তাগিদ, প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা, অতিরিক্ত […]

ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে যেতে বাধা নেই: মন্ত্রী

ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারা কর্মীদের জন্য স্বয়ংক্রিয় এন্ট্রির ব্যবস্থা, অভিবাসন ব্যয় কমানোর আহ্বান মন্ত্রীর যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারা এবং পরবর্তী সময়ে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। পরবর্তী সময়ে সৌদি আরবে পৌঁছালে ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে তাঁদের এন্ট্রি সম্পন্ন হবে […]