মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে নারীকে ধর্ষণ ও হত্যার মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আটোয়ারীতে নারীকে হত্যা করে রেললাইনে মরদেহ ফেলে রাখার মামলায় রায়; আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক নারীকে ধর্ষণ ও হত্যা করে তাঁর মরদেহ রেললাইনে ফেলে রাখার মামলায় মো. রিফাত বিন সাজ্জাদ (২৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা […]

সালমান এফ রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের তিন মামলা

দুদকের তিনটি পৃথক মামলা; দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ ১ হাজার ১২১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক সচিব মো. সাইদুর রহমান খান। একাধিক […]

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান; গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন […]

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, জড়িতদের গ্রেপ্তারের দাবি

তিন পুলের মাথা এলাকায় হামলার শিকার জাকির হোসেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তিন পুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী জাকির হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল […]

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার মন্তব্য, আদালতে জবানবন্দি সিদ্দিকের

সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ; সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছিলেন ডিবির কর্মকর্তা রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি সংবলিত ফেসবুক পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাত দিনের রিমান্ড শেষে রোববার তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁর […]

পূর্বাচল প্লট দুর্নীতি: শওকত আজিজ রাসেলের জামিন নাকচ, কারাগারে

আপিলের শর্তে জামিন আবেদন নাকচ; দুই ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ড পেয়েছেন তিনি পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডিত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত […]

রাজধানীতে পুলিশের অভিযানে ৫০৫ জন গ্রেপ্তার মামলা ১৯, উদ্ধার ইয়াবা-ট্যাপেন্টাডল

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ উদ্ধার ৮ মোবাইল ফোন, নগদ টাকা ও একজন ভুক্তভোগী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। ডিএমপির […]

শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-২-এ শুনানি; ১১ আসামি গ্রেপ্তার, পলাতক ৩০ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (১ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানির জন্য দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে […]

যশোরে শ্যালো মেশিন ঘরের গর্তে মিলল নারী-পুরুষের মরদেহ

কেশবপুরের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের ধানক্ষেতের পাশে শ্যালো মেশিন ঘরের গর্তে মিলল দুটি মরদেহ; পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। যশোরের কেশবপুর উপজেলায় ধানক্ষেতের পাশে শ্যালো মেশিন ঘরের একটি গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। কেশবপুর থানার […]

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন আলামত ও দুজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ২৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ […]