শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চামড়া-পাদুকা শিল্পে রপ্তানি বাড়াতে রোডম্যাপ, মতামত দেবেন অংশীজনরা

খসড়া প্রকাশ হবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে • ট্রেসেবিলিটি কাঠামো তৈরির উদ্যোগ • দেশে প্রায় সাড়ে ৫ হাজার ক্ষুদ্র পাদুকা কারখানা দেশের চামড়া ও পাদুকা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে অভ্যন্তরীণ বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং রপ্তানি বাড়াতে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করছে সরকার। রোডম্যাপের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে ট্যানারি মালিক, প্রস্তুতকারক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদসহ […]

জাপানের বাজারে পোশাক রপ্তানি বাড়াতে বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং জাপানে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে ‘জাপান ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ফিতা কেটে ডেস্কটির উদ্বোধন করেন। তিনি বলেন, এ উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করবে। টেকসই প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের রপ্তানি বাজার […]

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সিগারেটের কাঁচামাল আমদানি, শত শত কোটি টাকার রাজস্ব ঝুঁকির সন্ধান

এক চালানেই ১৬ কোটি ৪৪ লাখ টাকা রাজস্ব আদায় নিশ্চিত • কাঁচামাল দিয়ে তৈরি হতে পারত ৪৩ কোটির বেশি সিগারেট • মাঝারি শ্রেণিতে সম্ভাব্য রাজস্ব সংশ্লিষ্টতা প্রায় ৩২৪ কোটি টাকা • উচ্চ শ্রেণিতে তা প্রায় ৫৬৪ কোটি টাকা • আরও চার প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তদন্ত নিজস্ব প্রতিবেদক, ঢাকা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সিগারেটের ফিল্টার তৈরির গুরুত্বপূর্ণ […]

পণ্য খালাসে সময়-ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ডব্লিউটিওর ৫৪ পদক্ষেপের ৪৭টি বাস্তবায়ন • সিঙ্গেল উইন্ডোতে যুক্ত ১৯ সংস্থা • অক্টোবরে স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা চালুর আশা • বিমানবন্দর ও স্থলবন্দরে কোল্ড চেইন অবকাঠামো সম্প্রসারণ নিজস্ব প্রতিবেদক, ঢাকা আমদানি ও রপ্তানি পণ্যের চালান খালাসে সময় ও ব্যয় কমানোর পাশাপাশি দেশের লজিস্টিকস ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল […]

ঢাকায় ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী

শতাধিক পাকিস্তানি প্রতিষ্ঠানের পণ্য নিয়ে চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বস্ত্র-ফ্যাশন থেকে খাদ্য, প্রসাধনী ও হস্তশিল্প • বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে B2B যোগাযোগে জোর • প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী। পাঁচ দিনের […]

চীনা বিনিয়োগ বাড়াতে ঢাকায় আহ্বান, ইউনানের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সুযোগ

পোশাক-হোমটেক্সটাইল থেকে চামড়া ও সামুদ্রিক খাদ্য রপ্তানিতে জোর • চীনা ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল তুলে ধরা • ইউনানে বিনামূল্যে বন্ডেড গুদাম ও প্রদর্শনী সুবিধার সুযোগ • বিসিসিসিআই ও চুয়াংছি বিডির মধ্যে সমঝোতা বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি দেশটির ইউনানসহ বৃহত্তর চীনা বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, হোমটেক্সটাইল, চামড়া, সামুদ্রিক খাদ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের […]

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি, আগস্টে বেড়েছে ২৫.৬৫ শতাংশ

এক মাসে রপ্তানি ৮১৭ মিলিয়ন ডলার ছাড়াল • দুই মাসে আয় ১.৬১ বিলিয়ন ডলার • সামনে আরও অর্ডার বাড়ার আশা রপ্তানিকারকদের নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানিতে বড় উল্লম্ফন ঘটেছে। চলতি অর্থবছরের আগস্টে দেশটিতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় ২৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে, যা একক […]

চামড়া খাতে ইতালির বিনিয়োগ টানতে ‘তিন শহর মিশন’

মিলান-ফ্লোরেন্স-রোমে বিনিয়োগকারী খুঁজবে বাংলাদেশ • লক্ষ্য ইতালীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্ব • সাভারের বর্জ্য ব্যবস্থাপনায় বড় কারখানার নিজস্ব ব্যবস্থা গড়ার পরিকল্পনা • আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জনে জোর নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি আনতে এবার সরাসরি দেশটির শিল্প ও বিনিয়োগকেন্দ্রগুলোতে যাওয়ার পরিকল্পনা করছে সরকার। সম্ভাব্য সফরের লক্ষ্য শুধু নতুন বিনিয়োগকারী খোঁজা […]

পোশাক রপ্তানিতে নতুন বাজার খুঁজছে বিজিবিএ, নজরে বলকান-পোল্যান্ড-রোমানিয়া

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক • বিদেশি ক্রেতা ও সদস্যদের ভিসা সহায়তা নিয়ে আলোচনা • দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরির নির্দেশ বাংলাদেশের তৈরি পোশাক ও সোর্সিং ব্যবসার বাজার সম্প্রসারণে ইউরোপের নতুন গন্তব্যে নজর দিচ্ছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। বিশেষ করে বলকান অঞ্চলের দেশগুলোর পাশাপাশি পোল্যান্ড ও রোমানিয়ায় ব্যবসা ও সোর্সিংয়ের সুযোগ কাজে লাগানোর […]

বড় কোম্পানিকে পুঁজিবাজারে আনার চেষ্টা চলছে: বিএসইসি চেয়ারম্যান

বড় ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করছে বলে তুলে ধরেছেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান। শনিবার বিকালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সম্মেলন কক্ষে ‘ক্যাপিটাল মার্কেট: গ্রোথ ডায়ালগ-পাথওয়ে টু লিস্টিং’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। সিসিসিআই ও আইডিএলসি ইনভেস্টমেন্ট যৌথভাবে এ সংলাপের আয়োজন […]