শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ওয়ালটনের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখলেন সমাজকল্যাণমন্ত্রী

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান দপ্তর পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। সেখানে ওয়ালটনের উৎপাদন কার্যক্রম ও সোলার পাওয়ার প্ল্যান্ট ঘুরে দেখেন বলে ওয়ালটন কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওয়ালটনের তৈরি বিভিন্ন প্রযুক্তি পণ্যে সজ্জিত ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন মন্ত্রী। পরে তিনি অত্যাধুনিক এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) মেশিনে পিসিবি […]

প্রবাসী আয়ে স্বস্তি, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি এনে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ। এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের ১ হাজার ৬৭৪ কোটি ডলারের তুলনায় ২২০ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ছয় […]

দাম বাড়ার পর মিলছে বোতলের সয়াবিন তেল

রাজধানীর বিভিন্ন বাজারে গত দুই সপ্তাহ ধরে এক লিটারের সয়াবিন তেলের বোতলের সংকট দেখা গিয়েছিল। পাঁচ লিটারের বড় বোতল মিললেও বাজারের বড় দোকান ছাড়া এক লিটারের বোতল পাচ্ছিলেন না অনেকেই। তবে দাম বাড়ানোর পর রাজধানীর পাড়া-মহল্লার মুদি দোকানেই এখন মিলছে বোতলের সয়াবিন। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে আটা-ময়দার দাম। চড়া দামে স্থির রয়েছে ডিম ও […]

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। নতুন প্রণোদনা ব্যবস্থার আওতায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকরা ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন। বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি ১ […]

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের সম্পদের হিসাব চায় দুদক

ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের কাছে তার সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার নামে জ্ঞাত আয় বর্হিভূত ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকার বেশি সম্পদ পাওয়ার তথ্য দেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। এমন পরিস্থিতিতে ফজলে ফাহিমের নামে বা বেনামে আরও […]

এমএইচএম প্রপার্টিজের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক সই

বাংলাদেশের নির্মাণ ও আবাসন খাতে মানসম্মত, টেকসই ও আধুনিক রঙ ও আবরণ (পেইন্টিং ও কোটিং) সমাধান নিশ্চিত করতে এমএইচএম প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে বার্জার পেইন্টস বাংলাদেশের এক্সপেরিয়েন্স জোন কার্যালয়ে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় এমএইচএম প্রপার্টিজ লিমিটেডের চলমান ও ভবিষ্যৎ আবাসিক এবং বাণিজ্যিক […]

চট্টগ্রাম বন্দরে কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু হচ্ছে। ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল রোববার। শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ উপলক্ষে আগামীকাল রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে একটি […]

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলের জায়গায় আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের কারখানা নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সরকারের পক্ষ থেকে প্রতিকী মূল্য বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) জন্য সেনাবাহিনীর কাছে ৫৪ দশমিক ৯৯ একর জায়গা হস্তান্তর করা হয়েছে। জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ […]

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে (আশিক চৌধুরী) প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানকে […]

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আজ বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন। বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, আজ […]