দাম বাড়ার পর মিলছে বোতলের সয়াবিন তেল
- প্রান্তকাল ডেস্ক
- ১২ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন বাজারে গত দুই সপ্তাহ ধরে এক লিটারের সয়াবিন তেলের বোতলের সংকট দেখা গিয়েছিল। পাঁচ লিটারের বড় বোতল মিললেও বাজারের বড় দোকান ছাড়া এক লিটারের বোতল পাচ্ছিলেন না অনেকেই।
তবে দাম বাড়ানোর পর রাজধানীর পাড়া-মহল্লার মুদি দোকানেই এখন মিলছে বোতলের সয়াবিন। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে আটা-ময়দার দাম। চড়া দামে স্থির রয়েছে ডিম ও মুরগির বাজার।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ও এলাকা ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
গত মঙ্গলবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৯৯ থেকে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে খোলা সয়াবিল তেল ও পামতেলের দাম অপরিবর্তিত রাখা হয়। এছাড়া বর্তমানে দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কোনো সংকট নেই বলেও দাবি করেন বাণিজ্য সচিব আতাউর রহমান খান।
যদিও তার আগে থেকেই বাজারে সয়াবিনের ছোট বোতল পাচ্ছিলেন না বলে অভিযোগ করেছিলেন ক্রেতারা। বিক্রেতারাও বলেছিলেন, সয়াবিনের ছোট বোতল সরবরাহ কম থাকার কথা।
মোহাম্দপুর বসিলা সিটি হাউজিং এর ছোট মুদির দোকান ডেইলি নিড্স থেকে শুক্রবার সকালে সয়াবিনের এক লিটারের বোতল কেনেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অমিত হাসান। একটি মেসে ৬ জন একসঙ্গে এই আবাসিকের সি ব্লক ৬ নম্বর রোডে থাকনে তারা।
অমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মেস মেম্বার বেশি; রান্নাও বেশি। তাই এক সপ্তাহ বা দশদিন পর পরই তেল শেষ হয়ে যায়। প্রায় সব মুদির বাজার এই দোকান থেকেই কিনি। গত সপ্তাহে এই দোকানে তেল না পাওয়ায় বড় বাজার থেকে কিনে আনি। আজ এখানে মিলছে। তবে দাম নিয়েছে ২০৪ টাকা।”
বসিলা সিটি হাউজিং ডেইলি নিডসের স্বাত্বাধিকারী তানভীর জয় বলেন, “১০/১২ দিন ধরে ডিলাররা ছোট বোতলের তেল দেয়নি। বড় বোতলগুলো (৫ লিটার) সহজলভ্য ছিল। কিন্ত দুই আগে ছোট বোতল আসা শুরু করছে। বেশি দামে কিনতে হয়েছে।”
এদিকে দুপুরে নাখালপাড়ায় গলির দোকানেও এক লিটার বোতল সয়াবিন তেল মিলছে। ক্রেতারা জানালেন, খুচরা দোকানে সয়াবিন তেল তারা সরকার নির্ধারিত নতুন দামে ২০৪ টাকাতেই কিনছেন। তবে সেনা ব্রান্ডের তেলের লিটার ২০০ টাকায় বিক্রি করছেন দোকানিরা।
সেনা ব্রান্ডের তেলের বোতলের দাম কম রাখা প্রসঙ্গে নাখালপাড়ার আস্থা এন্টারপ্রাইজের মুদি দোকানি নাহিয়ান রহমান বলেন, “আগের কিছু স্টক ছিল; ওগুলো ২০০ টাকা দামে ছাড়ছি। তবে মেঘনা বা বসুন্ধরার সয়াবিন তেল গতকাল (বৃহস্পতিবার) তুলেছি তাই নতুন দাম নিচ্ছি।”
বোতলজাত তেলের মত বেশি দামে কিনতে হচ্ছে খোলা সয়াবিন তেলও। মোহাম্মদপুর টাউনহল বাজারে শুক্রবার খোলা সয়াবিন প্রতি লিটার ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি লিটার পাম তেল কিনতে গুনতে হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা। যদিও সরকার নির্ধারিত দাম প্রতিলিটার খোলা সয়াবিন ১৮০ ও পাম অয়েলে ১৬৩ টাকা।
খোলা তেলের দাম বেশি কেন প্রশ্নে মোহাম্মদপুর কৃষি মার্কেটের খোকন জেনারেল স্টোরের বিক্রেতা হুমায়ুন কবির বলেন, “খোলা সয়াবিন তেলের দাম মূলত আমরা যেই দামে পাই, সেটার ওপর নির্ভর করে। পাইকারি বাজারে দাম বেশি থাকলে, সরকার যে দাম ঠিক করে দিয়েছে, সেই দামে বিক্রি করে আমাদের পোষায় না। পরিবহন ও দোকানের খরচ লাগে। এখন পাইকারি বাজার থেকে বেশি দামে তেল কিনতে হয়, তাই খুচরায়ও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
তেলের মতই সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে আটা-ময়দার দামও। দোকানিরা বলছেন, গত এক মাস ধরে উর্ধ্বমুখী ময়দার দাম। গত সপ্তাহে কেজিতে সর্বোচ্চ ১০ টাকা বেড়ে খোলা ময়দা ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেট ময়দা ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছে। এই সপ্তাহে আরো সাড়ে তিন শতাংশ দাম বেড়ে প্যাকেট ময়দার কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা পর্যন্ত।
কেজিতে পাঁচ টাকা বেড়ে খোলা আটা ৪৫ থেকে ৫০ টাকা ও প্যাকেট আটা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে ১০ টাকা বেড়ে বাজারে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছিল। প্যাকেটজাত চিনিরও সর্বোচ্চ খুচরা মূল্য ১১০ টাকা।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) শুক্রবার তাদের বাজার দরের তালিকা দেয়নি। বৃহস্পতিবার দেওয়া টিসিবির তথ্যে দেখা গেছে, এক মাসে খোলা আটার দাম ৩ দশমিক ১৬ শতাংশ ও খোলা ময়দার সাড়ে ১২ শতাংশ দাম বেড়েছে। চিনির দাম বেড়েছে ৭ শতাংশ।
উচ্চমূল্যে স্থির রয়েছে ডিম-মুরগির বাজার। গত মাসে ফার্মের মুরগির ডিমের ডজন ১২৫ থেকে ১৩০ টাকার মধ্যে ছিল। বর্তমানে তা কিনতে গুনতে হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগির দামও গত সপ্তাহের মতই ৩২০ টাকা থেকে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গত মঙ্গল-বুধবার সবজির দাম কিছুটা বাড়লেও শুক্রবার আবার দাম কমে এসেছে। গত সপ্তাহের মত রয়েছে দাম। ঢেঁড়শ, পটল, কাকরোল, ঝিঙে ও জালি ৬০ টাকা, করলা ৭০ টাকা, লাউ ও ধুন্দল ৮০ টাকা এবং পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা বেগুন এখনো ১০০ টাকার উপরে রয়েছে। তবে কারওয়ান বাজারে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
এছাড়া মোহাম্দপুর টাউনহল বাজারে কাঁচা মরিচ মানভেদে ৮০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে কেজি ৬০ টাকা। শসার দাম কমে ৪০ থেকে ৫০ টাকায় নেমেছে। তবে বরবটি, টমেটো, গাজর এবং কাকরলের দাম বেশ চড়া।
সূএ ;বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এই বিভাগের আরও খবর
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের সম্পদের হিসাব চায় দুদক
ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ…
এমএইচএম প্রপার্টিজের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক সই
বাংলাদেশের নির্মাণ ও আবাসন খাতে মানসম্মত, টেকসই ও…
চট্টগ্রাম বন্দরে কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক…
চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, চুক্তি স্বাক্ষর
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে বন্ধ হয়ে যাওয়া জলিল…
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন…
সর্বশেষ খবর
1.
3.
রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
- ১০ ঘণ্টা আগে
4.
5.
দাম বাড়ার পর মিলছে বোতলের সয়াবিন তেল
- ১২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পেনশনের ৬ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত সাময়িক বরখাস্ত
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিল প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে…
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…
ডেমরায় অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যুবক আটক
রাজধানীর ডেমরায় মোবাইল ফোনে ডেকে নিয়ে দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর)…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের সহজে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে…
নিষিদ্ধ এলাকায় অবস্থান, দর্শনার্থীকে ভেতরে নেওয়া নিয়ে আনসারের ব্যাখ্যা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক দর্শনার্থীকে আগমনী গেটের অভ্যন্তরে নিয়ে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত…
এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, পরনে সিএনজি চালকের পোশাক
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সিএনজি…
টাঙ্গাইলে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। এর অংশ হিসেবে টাঙ্গাইলের…
অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত…

