পেনশনের ৬ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত সাময়িক বরখাস্ত
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ ঘণ্টা আগে
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিল প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধের অভিযোগে অডিট অধিদপ্তরের কর্মকর্তা ইশরাত জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সরকারি পেনশন ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম আইবাস++-এর মাধ্যমে বকেয়া পেনশন ও ভাতাদিসংক্রান্ত বিল পরিশোধে অনিয়মের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ইশরাত জাহান তার নিজস্ব আইবাস++ ইউজার আইডি ব্যবহার করে পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন। এর মাধ্যমে ২৬ জন পেনশনারের ৩৪৬টি বকেয়া পেনশন বিল বাবদ মোট ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ করা হয়েছে বলে তদন্তে উঠে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তদন্তে উল্লিখিত অনিয়মের বিষয়টি বিবেচনায় নিয়ে ইশরাত জাহানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা (Subsistence Grant) পাবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ইশরাত জাহান বর্তমানে চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি জেসিও অ্যান্ড ওআর কার্যালয়ে উপসহকারী ফাইন্যান্স কন্ট্রোলার (ডিএএফসি) পদে কর্মরত। এর আগে তিনি প্রতিরক্ষা অর্থ বিভাগে (ডিফেন্স ফাইন্যান্স) একই পদে দায়িত্ব পালন করেন।
এই বিভাগের আরও খবর
রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি…
ডেমরায় অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যুবক আটক
রাজধানীর ডেমরায় মোবাইল ফোনে ডেকে নিয়ে দেলোয়ার হোসেন…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের সহজে…
অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও…
মিরপুরে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ৩
রাজধানীর মিরপুরে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে একটি ট্রাভেল…
সর্বশেষ খবর
1.
3.
রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
- ১০ ঘণ্টা আগে
4.
5.
দাম বাড়ার পর মিলছে বোতলের সয়াবিন তেল
- ১২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে জ্ঞানভিত্তিক…
নেপালের টানেলে ৯ দিন পর উদ্ধার, ‘অন্যদের বাঁচাতে’ থেকে গিয়েছিলেন সঞ্জয়
পাহাড় ধসে যখন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পটির ওপর জল-কাদা-পথরের স্রোত আছড়ে পড়ে, তখন সঞ্জয় শাহের সামনে দুটি পথ খোলা ছিল— হয়…
রাষ্ট্রপতি হয়ে প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল, উৎসবের আমেজ
যে শহর তাকে দিয়েছে শৈশবের স্মৃতি, রাজনীতির প্রথম পাঠ আর মানুষের অকৃত্রিম ভালোবাসা, সেই শহরে এবার ফিরছেন রাষ্ট্রপতি হয়ে। তার…
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…
নিষিদ্ধ এলাকায় অবস্থান, দর্শনার্থীকে ভেতরে নেওয়া নিয়ে আনসারের ব্যাখ্যা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক দর্শনার্থীকে আগমনী গেটের অভ্যন্তরে নিয়ে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত…
এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, পরনে সিএনজি চালকের পোশাক
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সিএনজি…
টাঙ্গাইলে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। এর অংশ হিসেবে টাঙ্গাইলের…
নিরাপত্তা বিতর্কের মধ্যেই ওপেনএআইয়ের GPT-6 Astra উন্মোচন
অত্যাধুনিক সাইবার সক্ষমতা নিয়ে নতুন মডেল; সীমিত পরিসরে ব্যবহার শুরু, নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা ও…

