টেবিল টেনিসে আনসার-ভিডিপির সাফল্য, তিন বিভাগে চ্যাম্পিয়ন
রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘উন্মুক্ত প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এ দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। প্রতিযোগিতায় মহিলা একক ও অনূর্ধ্ব-১৯ বালক এককে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষ এককে রানারআপ হয়েছে বাহিনীটির খেলোয়াড়রা। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত চার দিনব্যাপী এ টুর্নামেন্টে আনসার-ভিডিপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান […]










