টেবিল টেনিসে আনসার-ভিডিপির সাফল্য, তিন বিভাগে চ্যাম্পিয়ন
- নিজস্ব প্রতিবেদক
- সেপ্টেম্বর ১৪, ২০২৬
রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘উন্মুক্ত প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এ দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। প্রতিযোগিতায় মহিলা একক ও অনূর্ধ্ব-১৯ বালক এককে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষ এককে রানারআপ হয়েছে বাহিনীটির খেলোয়াড়রা।
১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত চার দিনব্যাপী এ টুর্নামেন্টে আনসার-ভিডিপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতার মহিলা এককে আনসার-ভিডিপির খেলোয়াড় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় রানারআপ হন। এ বিভাগে আনসার-ভিডিপি ও বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়রা যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্বও অর্জন করেন।
পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিভাগে আনসার-ভিডিপির খেলোয়াড় রানারআপ হন। পাশাপাশি আনসার-ভিডিপি ও সেনাবাহিনীর খেলোয়াড়রা যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার সাফল্য দেখান।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বালক এককে চ্যাম্পিয়ন হয়েছেন আনসার-ভিডিপির একজন খেলোয়াড়। একই বাহিনীর আরেক খেলোয়াড় হয়েছেন রানারআপ। এ বিভাগে বিকেএসপির খেলোয়াড় দ্বিতীয় রানারআপ হন।
আনসার-ভিডিপির পক্ষ থেকে বলা হয়েছে, টেবিল টেনিসে এ সাফল্য বাহিনীর ক্রীড়াঙ্গনে ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন। প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে বাহিনীর ক্রীড়া কার্যক্রম আরও সমৃদ্ধ হচ্ছে।
বাহিনীর খেলোয়াড়দের এমন সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে আনসার ও ভিডিপির বহুমাত্রিক সক্ষমতা ও ধারাবাহিক অবদানেরও একটি দৃষ্টান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই বিভাগের আরও খবর
পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের শত্রুতা তুঙ্গে। এরই মধ্যে পাকিস্তানি…
কোর্টে প্রতিপক্ষের সঙ্গে ‘গাঁজার গন্ধের’ লড়াই সাবালেঙ্কার
ইউএস ওপেনে এবার প্রতিপক্ষ হিসেবে শুধু কামিলা রাখিমোভার…
‘স্থগিত’ স্কোয়াশ ফেডারেশন, এরপরও আন্তর্জাতিক টুর্নামেন্ট
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আদেশে স্থগিত করা হয়েছে…
অক্টোবরে ত্রিদেশীয় সিরিজ, সেপ্টেম্বরেই প্রস্তুতি শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফর শেষে আবারও মাঠে ফিরছেন বাংলাদেশ জাতীয়…
এইচপির বোলিং কোচ হচ্ছেন সৈয়দ রাসেল
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং কোচ হিসেবে…
আরও পড়ুন
‘ভারত-মোহ’ কাটাতে চায় বাংলাদেশ, দিল্লির গণমাধ্যমে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা
সম্পর্ক ‘রিসেট’ করতে চায় ঢাকা • পারস্পরিক স্বার্থই হবে ভিত্তি • বহুপক্ষীয় মঞ্চ নয়, সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় জোর • ১০১…
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে বার্তা দিয়েছে: এরদোয়ান
তুরস্ক–সৌদি আরব–পাকিস্তানের নতুন প্রতিরক্ষা কাঠামোয় ‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’ নীতি; যৌথ মহড়া, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সমন্বয়…
হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি…
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা…
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন এনসিপি মুখপাত্র • অভিযোগের সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে দাবি •…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি কাটার…
ভাদ্রজুড়ে তালের মৌ মৌ ঘ্রাণ, পিঠা তৈরিতে ব্যস্ত গাইবান্ধার গ্রাম
ভাদ্র মাস এলেই গ্রামবাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ। উঠান থেকে রান্নাঘর ,সবখানেই শুরু হয় তাল সংগ্রহ ও…
‘আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’: স্পিকার
ঘুষ-লুটপাটে মানুষের নাভিশ্বাস ওঠার অভিযোগ • বিগত সরকারের বিরুদ্ধে কোষাগার লুণ্ঠন ও অর্থ পাচারের অভিযোগ • প্রশাসনে এখনো আওয়ামী লীগের…

