ভাদ্রজুড়ে তালের মৌ মৌ ঘ্রাণ, পিঠা তৈরিতে ব্যস্ত গাইবান্ধার গ্রাম
- সরকার শাহাদাত হোসেন, গাইবান্ধা
- ১৭ ঘণ্টা আগে
ভাদ্র মাস এলেই গ্রামবাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে পাকা তালের মিষ্টি ঘ্রাণ। উঠান থেকে রান্নাঘর ,সবখানেই শুরু হয় তাল সংগ্রহ ও পিঠা তৈরির ব্যস্ততা। ভাদ্রের শেষ সময়ে এসে সেই ব্যস্ততা আরও বেড়েছে। গাইবান্ধার সাত উপজেলাজুড়ে এখন চলছে তালের পিঠা তৈরির ধুম। বিশেষ করে গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘরে ঘরে চলছে পাকা তাল দিয়ে নানা ধরনের পিঠা তৈরির আয়োজন।
সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, নলডাঙ্গা, হরিপুর, পাঁচপীর ও শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় এখন পাকা তালের ঘ্রাণে মুখর পরিবেশ। কোথাও তাল পাড়ার ব্যস্ততা, কোথাও কচি তালের শাঁস খাওয়ার আয়োজন, আবার কোথাও পাকা তাল সংগ্রহ করে রস ছেঁকে পিঠার উপকরণ তৈরির প্রস্তুতি চলছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামবাংলার পারিবারিক ও সামাজিক সংস্কৃতিতে তালের পিঠার রয়েছে বিশেষ গুরুত্ব। বিশেষ করে জামাই বাড়িতে এলে তালের পিঠা দিয়ে আপ্যায়নের রেওয়াজ এখনও অনেক এলাকায় প্রচলিত। ভাদ্র মাস শেষ হওয়ার আগেই প্রিয় জামাইকে তালের পিঠা খাওয়াতে অনেক পরিবার আগে থেকেই পাকা তাল সংগ্রহ করে রাখছেন।
স্থানীয়রা জানান, তালের মৌসুম দীর্ঘ নয়। ভাদ্রের শেষ দিকে তাল পাকতে শুরু করলেই পিঠা তৈরির ব্যস্ততা বাড়ে। পাকা তাল দিয়ে তৈরি করা হচ্ছে ভাপা তাল, তালের পিঠা, তালের কেক, নারকোলি তালসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার।
পাকা তালের ঘন রসের সঙ্গে চালের গুঁড়া, চিনি, নারকেলসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে এসব পিঠা তৈরি করা হয়। মাটির চুলায় কিংবা ভাপে তৈরি তালের পিঠা শুধু সুস্বাদুই নয়, এটি বাঙালির দীর্ঘদিনের খাদ্যসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যেরও অংশ। তালের পিঠার স্বাদে অনেকেরই মনে পড়ে যায় শৈশবের গ্রামীণ জীবনের নানা স্মৃতি।
বামনডাঙ্গার তাল ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, “এখন পাকা তালের চাহিদা অনেক বেশি। একটি তাল ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভালো ও বড় তাল হলে এর চেয়েও বেশি দাম পাওয়া যায়। দাম বেশি হলেও মানুষ তাল কিনছেন—পিঠা খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, আবার জামাইকেও খাওয়াবেন।”
তিনি বলেন, শুধু পাকা তাল নয়, কচি তালেরও চাহিদা রয়েছে। কচি তাল থেকে শাঁস ও বিচি খাওয়ার কারণে অনেক তাল পাকার আগেই বিক্রি হয়ে যায়। আবার অনেকে মৌসুমে পাকা তাল বিক্রি করে বাড়তি আয় করছেন।
স্থানীয় গৃহিণীরা জানান, তালের পিঠা শুধু একটি খাবার নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক আনন্দ, অতিথি আপ্যায়ন ও গ্রামীণ ঐতিহ্য। বিশেষ করে জামাইকে তালের পিঠা দিয়ে আপ্যায়ন করা অনেক পরিবারের কাছে এখনও একটি আনন্দের আয়োজন।
ভাদ্রের শেষপ্রান্তে এসে গাইবান্ধার গ্রামগুলোতে তাই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তালগাছের নিচে পাকা তালের স্তূপ, বাজারে ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা এবং ঘরে ঘরে তালের পিঠার সুবাস সব মিলিয়ে ফুটে উঠেছে বাংলার চিরচেনা ঋতুচিত্র।
তালের মৌসুম একসময় শেষ হবে। তালগাছের নিচে পড়ে থাকবে শুকনো পাতা। তবে ভাদ্রের পাকা তালের মিষ্টি ঘ্রাণ ও গরম ভাপে তৈরি তালের পিঠার স্বাদ মানুষের স্মৃতিতে থেকে যাবে দীর্ঘদিন। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা বাংলার এই ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতিই যেন ভাদ্রের শেষবেলায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে গাইবান্ধার গ্রামগুলোতে।
এই বিভাগের আরও খবর
নেপালের দুর্যোগের মধ্যে নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ টিম
নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার ঘটনায় উদ্বেগের মধ্যে…
অস্কারে এআই-নির্ভর অভিনয় ও চিত্রনাট্য অযোগ্য ঘোষণা
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার…
‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূল হোতা নোয়াখালী থেকে গ্রেফতার
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত ও দর্শকপ্রিয় সিনেমা ‘তাণ্ডব’-এর…
আরও পড়ুন
‘ভারত-মোহ’ কাটাতে চায় বাংলাদেশ, দিল্লির গণমাধ্যমে হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা
সম্পর্ক ‘রিসেট’ করতে চায় ঢাকা • পারস্পরিক স্বার্থই হবে ভিত্তি • বহুপক্ষীয় মঞ্চ নয়, সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় জোর • ১০১…
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে বার্তা দিয়েছে: এরদোয়ান
তুরস্ক–সৌদি আরব–পাকিস্তানের নতুন প্রতিরক্ষা কাঠামোয় ‘এক দেশের ওপর হামলা সবার ওপর হামলা’ নীতি; যৌথ মহড়া, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সমন্বয়…
হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি…
১২ বছর পর সাইদুল হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত সাইদুল ইসলাম শাহীন হত্যা মামলায় মো. সাইফুল ইসলাম ওরফে রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা…
‘অনুসন্ধান করতে হলে বিএনপি সরকারের বিরুদ্ধে করুন, আমার বিরুদ্ধে নয়’: আসিফ মাহমুদ
দুদকের অনুসন্ধানকে ‘রাজনৈতিক হয়রানি’ ও ‘মিডিয়া ট্রায়াল’ বললেন এনসিপি মুখপাত্র • অভিযোগের সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে দাবি •…
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি কাটার…
‘আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’: স্পিকার
ঘুষ-লুটপাটে মানুষের নাভিশ্বাস ওঠার অভিযোগ • বিগত সরকারের বিরুদ্ধে কোষাগার লুণ্ঠন ও অর্থ পাচারের অভিযোগ • প্রশাসনে এখনো আওয়ামী লীগের…
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী…

