শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে আইসিডিডিআর,বিকে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে নারী পুলিশ সদস্যদের মধ্যে মানব প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও টিকা গ্রহণের প্রতিবন্ধকতা নিরসনে আইসিডিডিআর,বির একটি বিশেষ প্রকল্পে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে। ‘নারী পুলিশ সদস্যদের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিরসন’ […]

চট্টগ্রামে ডেঙ্গু সচেতনতায় দিনভর কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু

ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন • পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ • ‘CME on Dengue Management’ সেমিনারে বক্তব্য ডেঙ্গু প্রতিরোধ, রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা ও জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালকেন্দ্রিক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। কর্মসূচির শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. […]

বাউফলে মিড ডে মিলের ফুটন্ত পানিতে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দগ্ধ

পটুয়াখালীর বাউফলে মিড ডে মিলের ডিম সেদ্ধ করার ফুটন্ত গরম পানিতে পড়ে মাহফুজুর রহমান (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দগ্ধ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের ডিম সেদ্ধ করা হচ্ছিল। ডিম সেদ্ধ করার পর […]

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাউফলে মাদ্রাসায় পরিচ্ছন্নতা কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পটুয়াখালীর বাউফলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইব্রাহিম সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অভিযান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষকবৃন্দের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। অভিযানকালে মাদ্রাসা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা […]

মহাসড়কের ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ, গড়ে উঠছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

দীর্ঘদিন অব্যবহৃত কেন্দ্রগুলোর নতুন নাম হবে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত জরুরি চিকিৎসার আওতায় আনতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্রগুলো আধুনিকায়নের পাশাপাশি দেশব্যাপী ২৪ ঘণ্টার সমন্বিত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন […]

দেশে এত মেধাবী চিকিৎসক, তবু রোগীরা বিদেশে যান কেন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা দেশে দক্ষ ও মেধাবী চিকিৎসকের অভাব না থাকলেও চিকিৎসার জন্য বিপুলসংখ্যক রোগী কেন ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে যাচ্ছেন—এ প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর মতে, আধুনিক প্রযুক্তি ও অবকাঠামো নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব। রোববার (২০ সেপ্টেম্বর) […]

খুলনার ফুলতলায় জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে খুলনার ফুলতলা উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার দামোদর ইউনিয়নের জোড়া বটতলা ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা ও এতিমখানাসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে মাদ্রাসা ও এতিমখানার পাশের খালের জলাবদ্ধতা নিরসন এবং দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা ও […]

দেশে হাম-ডেঙ্গুর ‘অসম প্রতিযোগিতা’, একদিনে আরও ৭ প্রাণহানি

রাজধানী ঢাকাসহ সারাদেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হাম ও হামের উপসর্গের সংক্রমণ। একই সঙ্গে ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রাদুর্ভাবও। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম ও হামের উপসর্গে পাঁচজন এবং ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন […]

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে, মাইলফলক বলছেন ট্রান্সপ্ল্যান্ট টিমের সদস্য

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এই সফলতার মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। একই […]

জনস্বাস্থ্য নিরাপত্তায় বাংলাদেশ-ডব্লিউএইচও সহযোগিতা জোরদারে আলোচনা

রোগ প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য পরিস্থিতির প্রস্তুতি ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী করা, স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ড. আহমেদ জামশীদ মোহাম্মদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই […]