সোমবার, ৯ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ পরিকল্পনার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার আমলে এমন নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশীয় শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ আমদানিনির্ভর হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা ধ্বংস করে মানুষকে বিশেষ একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল।

এ সময় শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান শিল্পাঞ্চলে ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন