সোমবার, ৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল ৪টায় শুরু বৈঠক

মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

বৈঠকে যারা উপস্থিত

বৈঠকে উপস্থিত রয়েছেন বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়।

এ ছাড়া উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন