সোমবার, ৫ অক্টোবর ২০২৬

শিক্ষার্থী সংকটে ছোট ও মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় দেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীর সংকট তৈরি হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ছোট ও অপেক্ষাকৃত কম মানসম্পন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। শিক্ষার্থী না পাওয়ায় এসব প্রতিষ্ঠানের অনেকগুলো আর্থিক সংকটে পড়েছে এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে অনুমোদিত […]

বাউফলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকের মর্যাদা, শিক্ষার উন্নয়ন ও জাতি গঠনে শিক্ষকের ভূমিকা’—এই চেতনাকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ […]

পাংশায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে […]

৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থী বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খানসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিক্ষোভে ডাকসু নেতারা অভিযোগ করেন, মেধা ও যোগ্যতার […]

বইপড়া কর্মসূচির পাইলটিংয়ে নির্বাচিত বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানার্জনের পরিধি বাড়ানো এবং পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষামূলক ও সৃজনশীল বই পড়ায় আগ্রহী করে তুলতে সরকারের নেওয়া বইপড়া কর্মসূচির পাইলটিং কার্যক্রমে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে মোট ৫১০টি বিদ্যালয়ে এ কর্মসূচির পাইলটিং কার্যক্রম গ্রহণ […]

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের সিইও, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা; জাতীয় জাদুঘরে সাংস্কৃতিক অংশীদারত্বের উদ্যোগেও অংশগ্রহণ বাংলাদেশ সফরে এসে ব্যস্ত সময় পার করছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট ম্যাকডোনাল্ড। সফরের প্রথম দিনে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের […]

কারিগরি শিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারে গুয়াংডংয়ে মতবিনিময়

ভোকেশনাল এডুকেশন এক্সচেঞ্জে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন • ‘Beidou+’ ডিজিটাল সাপ্লাই চেইন ল্যাব পরিদর্শন • রোবোটিক্স ও রোবট প্রোগ্রামিংয়ের প্রযুক্তি প্রত্যক্ষ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বাংলাদেশ ও চীনের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চীনের গুয়াংডং ভোকেশনাল সিটিতে আয়োজিত ‘China-Bangladesh Vocational Education Exchange’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন […]

ঢাবিতে ডিইউডিএস-অ্যাকশনএইড বিতর্ক উৎসব শুরু

তরুণদের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে ডিইউডিএস-অ্যাকশনএইড বার্ষিক বিতর্ক উৎসব। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। অ্যাকশনএইডের সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এ আয়োজন করেছে। উৎসবের উদ্বোধন করেন […]

জ্ঞান-দক্ষতায় নিজেদের প্রস্তুত করার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সংগঠনের জনশক্তিকে জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রস্তুত করতে হবে। একই সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন এবং মানুষের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর একটি […]

বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে আলোচনা

ফার্মেসি শিক্ষায় উদ্ভাবন, শিল্প–একাডেমিয়া সহযোগিতা ও রোগীকেন্দ্রিক সেবায় গুরুত্ব বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ফার্মেসি শিক্ষা ও পেশার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিশেষ আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ফার্মেসি। শিক্ষার্থী, শিক্ষক-গবেষক, ওষুধশিল্পের প্রতিনিধি ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্যকর ও টেকসই সমাজ গঠনে ফার্মাসিস্টদের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরা হয়। বিশ্ব ফার্মাসিস্ট দিবসকে কেন্দ্র করে […]