শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াও ত্বরান্বিত হবে বলে আশা হুমায়ুন কবিরের; রায়ে সন্তুষ্ট ঢাকা।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দমন-পীড়নে মিয়ানমারের সেনাবাহিনী ও রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতার বিষয়ে আদালতের রায়কে ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা। এ রায়ের ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের ইতিহাসে এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে এ ধরনের রায় এসেছে। বাংলাদেশের জন্য এটি ইতিবাচক হবে বলে তিনি মনে করেন। এ রায়ে ঢাকা সন্তুষ্ট।

হুমায়ুন কবির বলেন, এ রায়ের কারণে মিয়ানমারের ওপর চাপ বাড়বে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াও ত্বরান্বিত হবে বলে আশা করছে বাংলাদেশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন