মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

প্রাথমিক শিক্ষা সংস্কারে GPE’র আরও অনুদান চাইল বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের চলমান সংস্কার ও নতুন উদ্যোগ বাস্তবায়নে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (GPE) থেকে আরও বৃহত্তর অর্থায়ন ও কারিগরি সহায়তা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রতিটি শিশুর জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ কাজ করছে। এখন শুধু শিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করাই নয়, শ্রেণিকক্ষে তার […]

ঢাকার তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় গবেষণার ফল সরকারি পরিকল্পনায় যুক্ত করার তাগিদ

ঢাকায় ক্রমেই বাড়ছে চরম তাপপ্রবাহের ঝুঁকি। এর প্রভাব পড়ছে জনস্বাস্থ্য, নগরজীবন ও পরিবেশের ওপর। এই ঝুঁকি মোকাবিলায় শুধু গবেষণা নয়—গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার, সবুজায়ন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে গবেষণার ফল সরকারি পরিকল্পনা ও নীতিনির্ধারণে সরাসরি কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের […]

শুধু ক্যারিয়ার নয়, দেশের মানুষের জন্য কাজের মানসিকতা গড়তে হবে: ডেপুটি স্পিকার

ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশসেবায় এগিয়ে আসার আহ্বান শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গঠন নয়, অর্জিত মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

শুধু ডিগ্রি নয়, বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের ব্যবসা শুরুর প্রস্তুতি: ইউনূস

নিজস্ব প্রতিবেদক প্রচলিত উচ্চশিক্ষার ধারণার বাইরে গিয়ে শিক্ষার্থীদের ডিগ্রির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে গ্রামীণ ইউনিভার্সিটির পরিকল্পনা তুলে ধরেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের প্রকাশিত এক বার্তায় তিনি গ্রামীণ ইউনিভার্সিটিকে ‘ভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়’ হিসেবে উল্লেখ করে বলেন, এর লক্ষ্য শুধু শিক্ষার্থীদের একটি ডিগ্রি দেওয়া নয়; বরং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় […]

কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় সংকট, শিক্ষক ও অবকাঠামো ঘাটতিতে ব্যাহত পাঠদান

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষা অফিসের জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং তদারকির ঘাটতিসহ নানা সমস্যার অভিযোগ উঠেছে। সরকারি বিভিন্ন বরাদ্দ ও শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম চলমান থাকলেও এসব সমস্যার কারণে বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক সংকট, বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যকারিতার ঘাটতি, শিক্ষকদের কোচিং ব্যবসা […]

বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা

পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আবুয়াল খায়ের মোহাম্মদ শোয়েব বাশরি। সভায় বিশেষ […]

একাদশে ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ, ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলাফলে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তা জানা যাবে। শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের […]

শিক্ষকদের অবদানের স্বীকৃতি, বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জনকে সম্মাননা

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী, সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে। […]

১৭ বছরে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি জাতির অগ্রগতির জন্য শিক্ষা ও শিক্ষাব্যবস্থার গুরুত্ব উপেক্ষা করা হলে সেই জাতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে না। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে। এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জাতির অগ্রগতিও বাধাগ্রস্ত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি […]

প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি হবে শিক্ষার্থীর শেখার ফল: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষায় কোনো প্রকল্প বাস্তবায়ন বা অবকাঠামো নির্মাণের মধ্যেই সাফল্য সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কতটা শিখছে এবং তাদের শেখার ফলে কতটা পরিবর্তন এসেছে, সেটিই প্রাথমিক শিক্ষার সাফল্যের প্রধান মাপকাঠি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের প্রকৃত প্রভাব দীর্ঘমেয়াদে মূল্যায়ন করতে হবে। […]