শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হাঙ্গেরিতে এইউএপির বার্ষিক সম্মেলন, যৌথ আয়োজক ড্যাফোডিল

১৬ দেশের ১৭ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এআই, উদ্ভাবন ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ আয়োজনে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) ৩৮তম বার্ষিক সম্মেলন।

৯ ও ১০ নভেম্বর হাঙ্গেরির হাঙ্গারিকুম লিগেট হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৬ দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হয়।

এআই ও টেকসই উচ্চশিক্ষা সম্মেলনের প্রতিপাদ্য

ডিআইইউর বুধবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রিইমাজিনিং হায়ার এডুকেশন ইন দ্য এজ অব এআই: ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড ইমপ্যাক্ট ফর আ সাসটেইনেবল ফিউচার’ প্রতিপাদ্যে সম্মেলনটি আয়োজন করা হয়।

এতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সবুর খান

সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সবুর খান।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল তাঁর ‘বিল্ডিং হিউম্যান-সেন্টারড, এন্ট্রাপ্রেনিউরিয়াল অ্যান্ড সাসটেইনেবল ইউনিভার্সিটিজ ইন দ্য এজ অব এআই’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন।

মূল বক্তব্যে সবুর খান কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয়, উচ্চশিক্ষায় উদ্যোক্তা মানসিকতার বিকাশ এবং টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন