মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় এক নারীকে পিটিয়ে জখম

পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে গোলাপি আক্তার নামে এক নারীকে(ওয়ারিশ) পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহত গোলাপি আক্তার (৪২) কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় গোলাপির মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। আহত […]

দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাহফুজের পড়াশোনার দায়িত্বও নিলেন

বগুড়া প্রতিনিধি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি স্কুল বাস প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই দিনে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাহফুজের জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করার পাশাপাশি তার পড়াশোনার ব্যয় বহনের দায়িত্বও নিয়েছেন তিনি। শুক্রবার […]

ঢাবির সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

দুই দিনের ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’ ৩০টির বেশি বিভাগে তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত দুই দিনব্যাপী ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’। গত ৮ […]

অবকাঠামো ও গবেষণা সক্ষমতা বাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত

আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে অগ্রাধিকার, আধুনিক গবেষণাগার ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা খুলনা, ৯ সেপ্টেম্বর ২০২৬: শিক্ষার্থীদের আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসন এবং শিক্ষা-গবেষণার সক্ষমতা বাড়াতে তিনটি বড় উন্নয়ন প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের এসব প্রকল্পে নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি গবেষণাগার সম্প্রসারণ ও উচ্চশিক্ষার উপযোগী পরিবেশ তৈরিতে […]

লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক বা ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে ডাকসুর নেতৃবৃন্দের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ […]

সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য

সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেছেন, জ্ঞান, সংলাপ ও উচ্চশিক্ষাকে কাজে লাগিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী […]

তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে তিন দশক পূর্তি উদযাপন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে […]

রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান ঢাবি প্রো-ভিসির

স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেছেন, রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের হল ইউনিট আয়োজিত নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে […]

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্যে মৌলিক পড়া-লেখার দক্ষতার পাশাপাশি মানুষের জীবনমান, পরিবেশের প্রতি দায়িত্ব এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সাক্ষরতার সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে— ‘মানুষ, পৃথিবী […]

কিন্ডারগার্টেনের অবাধ বাণিজ্য বন্ধে সরকারের কঠোর নজরদারি

দেশজুড়ে অনিবন্ধিত ও অনুমোদনহীন কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। এসব প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম শিক্ষার মানদণ্ড নির্ধারণের পাশাপাশি পর্যায়ক্রমে সব ধরনের বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার নামে অসাধু ব্যবসা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়নের কাজ চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে […]