বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু ও হামে দুই ভাইয়ের মৃত্যু, শোকে নির্বাক মা-বাবা

তিন দিনের ব্যবধানে ১০ বছর ও ১০ মাস বয়সি দুই সন্তানকে হারালেন এক দম্পতি চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে তিন দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার মারা যায় ১০ বছর বয়সি নূর মোহাম্মদ আরাফাত। এর দুদিন পর রোববার রাতে মারা গেছে তার ১০ মাস বয়সি ছোট ভাই মোহাম্মদ আবু বক্কর। দুই সন্তানকে […]

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩

চলতি বছর প্রাণহানি ৪৬১, হাসপাতালে ভর্তি ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জন দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। চলতি বছর মৃত্যু ৪৬১ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, […]

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু নতুন করে আক্রান্ত ১ হাজার ২২৫

১৫ মার্চ থেকে হামে ও উপসর্গে প্রাণ গেছে ১ হাজার ২৮২ জনের দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪৫৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ […]

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮০

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৮৮ জন আক্রান্ত হয়েছে। এ সময়ে পরীক্ষাগারে ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে […]

প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবায় ২২ উপজেলায় পাইলট প্রকল্প অনুমোদন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় বিশেষায়িত সেবা সম্প্রসারণের পরিকল্পনা; প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের অধিকার এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ২২টি উপজেলায় বিশেষ পাইলট প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। পর্যায়ক্রমে এই সেবা দেশের প্রতিটি উপজেলায় সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার (৭ নভেম্বর) দুপুরে […]

ডেঙ্গুর মৌসুমে সরকারি হাসপাতালে প্লাটিলেট কিট সংকট, বাড়ছে রোগীর ব্যয়

চাহিদা জানানোর দেড় মাস পরও কেনা হয়নি অ্যাফেরেসিস কিট; ২০ হাজার কিট কিনতে নির্দেশ স্বাস্থ্যসেবা বিভাগের, সরবরাহে লাগতে পারে তিন থেকে চার মাস চলমান ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে প্লাটিলেট অ্যাফেরেসিস কিটের সংকট দেখা দিয়েছে। ফলে এ পদ্ধতিতে প্লাটিলেট সংগ্রহের প্রয়োজন হলে রোগীদের বাইরে থেকে কিট কিনতে হচ্ছে অথবা বেশি খরচে বেসরকারি হাসপাতাল ও ব্লাড […]

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৪৫২

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন; এ নিয়ে চলতি বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ লাখ ৪৪ হাজারের বেশি। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ […]

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৭২

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ হাজার ৩২৭ জন; ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত […]

টিকা কেনা ও বিতরণে অনিয়মের অভিযোগ, ৬০ দিনে প্রতিবেদন দেবে কমিশন

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিরূপণে সাবেক বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বে গঠিত কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার’ অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের দায়-দায়িত্ব নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে […]