শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হাম ও এর উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬০

দেশজুড়ে ডেঙ্গু ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ছড়িয়ে পড়েছে হামের উপসর্গ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৬ জনের শরীরে রোগটির লক্ষণ […]

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো […]

টাঙ্গাইলে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। এর অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে কালিহাতীতে টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন সদরের প্রধান ফটকের সামনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত […]

একদিনে হাম-ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৯৬

দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে তিন শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে তিন শিশু এবং ডেঙ্গুতে চারজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে […]

হাম-ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই, একদিনে আরও ৫ মৃত্যু

দেশে একদিকে বাড়ছে হাম ও হামের উপসর্গের সংক্রমণ, অন্যদিকে ঊর্ধ্বমুখী এডিস মশাবাহিত ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে তিনজন এবং ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯৬ জন। শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত […]

ঘনঘন লোডশেডিংয়ে ব্যাহত উপজেলা স্বাস্থ্যসেবা, দুর্ভোগে রোগীরা

অব্যাহত লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় দিনে ছয় থেকে আটবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেনারেটরের ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়ছেন চিকিৎসক, নার্স, রোগী ও তাদের স্বজনরা। শুক্রবার (২৮ আগস্ট) […]

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য […]

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৫১

সিলেটে হামের উপসর্গ নিয়ে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ছয়জনের শরীরে হাম […]

সংকটাপন্ন রোগীর পাশে আনসার সদস্য, দিলেন জরুরি রক্ত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গর্ভপাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন এক রোগীকে জরুরি রক্ত দিয়ে চিকিৎসায় সহায়তা করেছেন অঙ্গীভূত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম। তাঁর স্বেচ্ছায় রক্তদানের ফলে রোগীর প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন অবস্থায় মোছা. খাদিজা খাতুনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা […]

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৫৫

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। গত ২৪ ঘণ্টায় এ রোগ ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, […]