১৫ মার্চ থেকে হামে ও উপসর্গে প্রাণ গেছে ১ হাজার ২৮২ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ২৮২
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে।

