রবিবার, ৮ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮০

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৮৮ জন আক্রান্ত হয়েছে। এ সময়ে পরীক্ষাগারে ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১৭৫ জনের

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর মধ্যে ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বাকি ১০৫ জনের মৃত্যু হয়েছে পরীক্ষাগারে নিশ্চিত হামের সংক্রমণে।

২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮৮ জন

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৮৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনে।

এদিকে, একই সময়ে নতুন করে ৬১ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৫৫ জনে।

হাসপাতালে ভর্তি ২ লাখ ১১ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন