নদ-নদী ও অভ্যন্তরীণ নৌপথে বিশেষায়িত সক্ষমতা বাড়াতে নতুন প্রশিক্ষণ প্রতিষ্ঠান | রিভারাইন ইঞ্জিনিয়ারিং, নৌযান পরিচালনা ও মেরিন ওয়ার্কশপ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে
বাংলাদেশ সেনাবাহিনীর রিভারাইন অপারেশন পরিচালনায় বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার অদূরে ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
বিশেষায়িত প্রশিক্ষণে দক্ষ জনবল গড়ে তোলা
বাংলাদেশের বিস্তৃত নদ-নদী ও অভ্যন্তরীণ নৌপথে রিভারাইন অপারেশন পরিচালনায় সেনাবাহিনীর বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে আধুনিক শ্রেণিকক্ষ, সিমুলেটর রুমসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এখানে রিভারাইন ইঞ্জিনিয়ারিং, নৌযান পরিচালনা ও মেরিন ওয়ার্কশপ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হবে।
এর মাধ্যমে সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ইঞ্জিনিয়ার ইন চিফ এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

