স্পেনে নতুন জীবনের স্বপ্ন অপূর্ণ, সাগরে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু
ইউরোপে পাড়ি দিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন মরক্কোর তরুণ নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়িত হলো না। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ চেষ্টায় প্রাণ হারিয়েছেন মাত্র ২০ বছর বয়সী এই ফুটবলার। তার মৃত্যুর খবরে মরক্কোর ক্রীড়াঙ্গনে, বিশেষ করে নারী ফুটবলে নেমে এসেছে গভীর শোক। […]










