অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

ওবিই কারিকুলাম বাস্তবায়নে জবিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আউটকাম-বেইসড কারিকুলাম বাস্তবায়নে মূল্যায়ন কৌশল নিয়ে প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে আইকিউএসি টিমের ভূমিকার প্রশংসা উপাচার্যের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিজ ইন ইমপ্লিমেন্টিং আউটকাম-বেইসড (ওবিই) কারিকুলাম’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

কিউএস র‍্যাংকিংয়ে অগ্রগতির প্রশংসা উপাচার্যের

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, এবারের কিউএস র‍্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থানের ৩৮ ধাপ উন্নতি একটি উল্লেখযোগ্য অর্জন।

তিনি বলেন, এ অগ্রগতির পেছনে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা ও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আইকিউএসি টিমের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উপাচার্য প্রত্যাশা করেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দুই অধ্যাপক

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন