অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

টেকনাফে অপহৃত সাত বছরের রোহিঙ্গা শিশু উদ্ধার

মৌচনী বাজারসংলগ্ন গলি থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে এপিবিএন পুলিশ।

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার সাত বছর বয়সী রোহিঙ্গা শিশু মোহাম্মদ রোহানকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (৪ নভেম্বর) মৌচনী বাজারসংলগ্ন একটি মাদ্রাসার পাশের গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নিখোঁজের পর শুরু হয় অনুসন্ধান

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর শালবাগান এপিবিএন ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রোহান নিখোঁজ হয়। শিশুটি অপহৃত হয়েছে বলে খবর পাওয়ার পর বিষয়টি অনুসন্ধান শুরু করে পুলিশ।

অনুসন্ধানে জানা যায়, শিশুটি ও তার পরিবার বর্তমানে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প-১১-এ বসবাস করছে।

মৌচনী বাজার এলাকা থেকে উদ্ধার

গত ৩ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে এপিবিএন পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে শালবাগান ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

পরিবারের কাছে হস্তান্তর

পরবর্তী সময়ে মাঝির উপস্থিতিতে উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া মোহাম্মদ রোহানের এফসিএন নম্বর ২৭১০৭৬। তার বাবার নাম মোহাম্মদ তৈয়ুব। তাদের ঠিকানা উখিয়ার বালুখালী ক্যাম্প-১১।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন