অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

এআইয়ের অপব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান শামা ওবায়েদের

কৃষি, শিল্প ও শিক্ষা খাতে মানুষের জীবনমান উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে গুরুত্ব দিচ্ছে সরকার।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ প্রযুক্তির অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এআই বিজনেস সামিটে তিনি এ আহ্বান জানান।

মানুষের জীবনমান উন্নয়নে এআই

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব এআই যুগে প্রবেশ করেছে। কীভাবে এ প্রযুক্তিকে মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগানো যায়, তা নিয়ে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সরকারের নীতি সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, কৃষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রযুক্তির সুফল দিতে হলে এআই নিয়ে কাজ করতে হবে। এ প্রযুক্তি ব্যবহার করে কৃষকেরা ফসল উৎপাদনে সুফল পেতে পারেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও এআই কাজে লাগানো সম্ভব। এসব লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে।

গার্মেন্টস শিল্পেও এআইয়ের গুরুত্ব

গার্মেন্টস শিল্পেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বিভিন্ন খাতে দক্ষতা উন্নয়নে এআইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তরুণ উদ্যোক্তাদের জন্য সরকার বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা দিচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজস্ব দক্ষতা ও এআইয়ের সমন্বিত ব্যবহার কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীসহ সবার দৈনন্দিন জীবন আরও সহজ করে তুলবে।

এআইয়ের অপব্যবহার রোধে সতর্কতা

এআইয়ের অপব্যবহার নিয়ে সতর্ক করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ প্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হচ্ছে। তাই এআইয়ের অপব্যবহার যেন না হয়, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন