অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চলবে নতুন দুই আন্তঃনগর ট্রেন

পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকালে ঢাকা যাবে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেলে ফিরবে পাবনায়।

পাবনা-ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ-সংক্রান্ত প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করেছে। নতুন ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা ও পাবনার মধ্যে আন্তঃনগর রেল যোগাযোগ যুক্ত হতে যাচ্ছে।

ট্রেনের সময়সূচি

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে।

অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটি পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।

যেসব স্টেশনে যাত্রাবিরতি

নতুন ট্রেন দুটি আপ ও ডাউন—উভয় পথে নয়টি স্টেশনে যাত্রাবিরতি করবে। স্টেশনগুলো হলো দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর।

১৯ নভেম্বর উদ্বোধন

আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তাঁর উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে নতুন এ ট্রেন চালু করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন