এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের সম্পদের হিসাব চায় দুদক
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের কাছে তার সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার নামে জ্ঞাত আয় বর্হিভূত ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকার বেশি সম্পদ পাওয়ার তথ্য দেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। এমন পরিস্থিতিতে ফজলে ফাহিমের নামে বা বেনামে আরও সম্পদ আছে কি না, তা খুঁজে বের করতে দুদক আইনে মঙ্গলবার সম্পদ বিবরণী চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শেখ ফজলে ফাহিম চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। ফাহিম ছাড়াও তার মা ফাতেমা সেলিম, ভাই শেখ ফজলে নাঈম এবং বোন শেখ আমেনা সুলতানা সোনিয়ার কাছেও সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
ফাতেমা সেলিমের নামে আয় বর্হিভূত ১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫৫ টাকার বেশি সম্পদ পাওয়ার দাবি করেছে দুদক। শেখ ফজলে নাঈমের ক্ষেত্রে এই অঙ্ক ১১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৪৪ টাকা। শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে জ্ঞাত আয় বর্হিভূত ৬ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার টাকার বেশি সম্পদ পাওয়ার তথ্য দেওয়া হয়েছে।
শেখ সেলিমের পরিবারের এই চার সদস্যের ক্ষেত্রে দুদকের প্রাথমিক হিসাবে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ কোটি ৭০ লাখ টাকা। তাদের নামে বা বেনামে আরও সম্পদ আছে কি না, তা যাচাই করতে সম্পদ বিবরণী চাওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
শেখ সেলিম আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন। দুদকের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধেও সাড়ে ১৩ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।
এদিকে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপিসহ আরও ৩ জনের কাছেও সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
ফারহানা রহমানের নামে ১ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ পাওয়ার কথা বলেছে কমিশন।
এছাড়া ঘিওরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান জনির নামে ৬৯ লাখ ৯৪ হাজার ১৮৪ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ পাওয়ার দাবি করেছে দুদক।
অন্যদিকে যুবলীগ নেতা আবুল বাশারের ১৪টি ব্যাংক হিসাবে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৮৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৪৪৯ টাকার ‘অস্বাভাবিক লেনদেন’ পাওয়ার কথা বলেছে কমিশন।
দুদকের তথ্য অনুযায়ী, অবৈধ বালু ব্যবসা, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে তিনি ওই অর্থ অর্জন করেছেন।
দুর্জয়ের বিরুদ্ধে আগে থেকেই দুদকের একটি মামলা তদন্তাধীন রয়েছে। ১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ২২টি ব্যাংক হিসাবে ৯৩ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৬৫০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর মামলাটি হয়।
এই বিভাগের আরও খবর
চট্টগ্রাম বন্দরে কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক…
চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, চুক্তি স্বাক্ষর
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে বন্ধ হয়ে যাওয়া জলিল…
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন…
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের…
জানুয়ারি থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত…
সর্বশেষ খবর
3.
শেখ সেলিমের পরিবারের তিন সদস্যকে সম্পদ বিবরণীর নোটিশ
- ১৭ ঘণ্টা আগে
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিদ্যুৎ সংকট সমাধানে কেন দুই বছর? যা বললেন তথ্য উপদেষ্টা
বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির চারটি কারণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদ্যুতের এ সংকট সমাধানে সরকারের তরফে যে…
পাতায়ায় ভিড়বে মার্কিন রণতরী, যৌনকর্মীদের ঠেকাতে পুলিশের অভিযান
টানা ২০০ দিনের বেশি সময় সমুদ্রে কাটানোর পর বুধবার থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় নোঙর করতে যাচ্ছে ৫ হাজার নাবিক ও…
নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের আওতায় থাকছেন। সরকারি চাকরিজীবীদের মতো তারাও গত ১ জুলাই থেকে নতুন কাঠামো…
রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের…
জানা গেল ২০২৭ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত…
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার; গ্রেপ্তার ১
চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায়…
দুর্গম সীমান্তে নজরদারি সহজ করবে আধুনিক ড্রোন প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও সহজ করতে আধুনিক ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ…
তুরাগ বিআরটিএতে আনসারের অভিযান, আটক ৩ দালাল
রাজধানীর তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। পরে নির্বাহী…

