বিদ্যুৎ সংকট সমাধানে কেন দুই বছর? যা বললেন তথ্য উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ঘণ্টা আগে
বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির চারটি কারণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
বিদ্যুতের এ সংকট সমাধানে সরকারের তরফে যে দুই বছর সময় লাগার কথা বলা হচ্ছে, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসে এ ব্যাখ্যা দেন তথ্য উপদেষ্টা।
চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়েছে। ঢাকার বাইরে চাপ কমাতে ঢাকায়ও লোডশেডিং বাড়ানো হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণ তুলে ধরে তিনি বলেন, “জ্বালানি ঘাটতি, উৎপাদনকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ, সঞ্চালন ও গ্রিডের সীমাবদ্ধতা এবং দ্রুত বাড়তে থাকা চাহিদা—এই চারটি কারণের সম্মিলিত প্রভাবেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গ্যাসের সরবরাহ ঠিক হলে, পশ্চিম এশিয়ায় চলমান পরিস্থিতি ঠিক হলে দ্রুতই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা বলেন জাহেদ উর রহমান।
পরিস্থিতি উত্তরণে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা আরও একটা এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) আনছি, সেটার অর্ডার হয়েছে, দেড় থেকে দুই বছর লাগবে, আমরা আরও এলএনজি ইমপোর্ট বাড়াতে পারব।
“যদিও এলএনজি ইমপোর্ট করে এত দাম যদি থাকে, ‘ইটস আ টাফ থিং’। আমরা গ্যাস খোঁজার চেষ্টা করছি সিরিয়াসলি, বাপেক্স ১৫০টা কূপ খনন এবং পুনঃখনন করছে।”
তথ্য উপদেষ্টা বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে আনার জন্য ৫০০ কোটি টাকার একটা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিকল্প জ্বালানি, এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সেপ্টেম্বরেই একটা পরীক্ষামূলক চালুর আলাপ হয়েছে। আগামী বছর থেকে এটা পুরোপুরি চালু হবে।
তিনি বলেন, “সব মিলিয়ে আমরা বলছি দুই বছর সময় লাগবে, তখন আমরা আগে যেটাকে আমরা ভালো বিদ্যুৎ বলছিলাম, তার চেয়ে অনেক ভালো বিদ্যুতে আমরা পৌঁছাব। তখন শহর এবং গ্রাম মিলিয়ে আমরা প্রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারব।”
লোডশেডিংয়ের পরিমাণ অপেক্ষা এর সময়কাল অধিক গুরুত্বপূর্ণ নির্দেশক বলে তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, “পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় যে, ঢাকা অঞ্চল (ডেসকো, ডিপিডিসি ও আরইবি) প্রতিদিনই অন্যান্য অঞ্চলের তুলনায় প্রায় দেড় হতে দুই ঘণ্টা স্বল্পতর সময়ে লোডশেডিংয়ের আওতায় ছিল।”
লিখিত বক্তব্যে তিনি বলেন, “গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা সহনীয় পর্যায়ে রাখা এবং কোনো নির্দিষ্ট এলাকায় দীর্ঘসময় ধরে লোডশেডিং এড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ঢাকা শহরের ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজনীয় মাত্রায় লোডশেডিং সমন্বয় করে সাশ্রয়কৃত বিদ্যুৎ গ্রামাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
“এর ফলে ঢাকার বাইরে শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহক শ্রেণিতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি, গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী ও ঘনঘন লোডশেডিংয়ের চাপ হ্রাস এবং সামগ্রিকভাবে লোডশেডিংয়ের বোঝা তুলনামূলকভাবে সুষমভাবে বণ্টন করা সম্ভব হচ্ছে।”
জাতীয়ে গ্রিডে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতার কারণেই ২৭ থেকে ৩০ অগাস্ট দেশব্যাপী লোডশেডিং হয়েছে বলে তথ্য দেন উপদেষ্টা।
পাওয়ার গ্রিড বাংলাদেশের দৈনিক প্রতিবেদনের বরাত দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ২৮ অগাস্ট সর্বোচ্চ চাহিদা তুলনামূলকভাবে কমে যাওয়ায় লোডশেডিংয়ের মাত্রাও উল্লেখযোগ্য হারে কমে। পক্ষান্তরে, ২৭ থেকে ৩০ অগাস্ট চাহিদা অপেক্ষাকৃত বেশি থাকায়ে লোডশেডিংয়ের পরিমাণ ও সময়েকাল উভয়ই বেড়েছে।
“উল্লিখিত চার দিনে সরবরাহ প্রায় অভিন্ন পর্যায়ে (১৪,৮০০–১৪,৯৭৯ মেগাওয়াট) স্থিতিশীল ছিল। এতে প্রতীয়মান হয়ে যে, লোডশেডিংয়ের তারতম্য মূলত চাহিদার হ্রাস-বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত। ২৮ অগাস্ট সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৩১৮ মেগাওয়াট, যেখানে ২৭, ২৯ ও ৩০ অগাস্ট তা প্রায় ১৭ হাজার ৭০০ থেকে ১৭ হাজার ৮০০ মেগাওয়াটে উপনীত হয়।”
সান্ধ্যকালীন পিক আওয়ারে জাতীয় লোডশেডিংয়ের প্রায় এক-চতুর্থাংশ (২৪–২৫ শতাংশ) ঢাকাতে হওয়ার তথ্য দেন উপদেষ্টা। চাহিদা বাড়াতেই এ লোডশেডিং হওয়ার কথাও বলেন তিনি।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ‘জিরো টলারেন্স’…
নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের…
রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক…
দুর্গম সীমান্তে নজরদারি সহজ করবে আধুনিক ড্রোন প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা,…
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ…
সর্বশেষ খবর
3.
শেখ সেলিমের পরিবারের তিন সদস্যকে সম্পদ বিবরণীর নোটিশ
- ১৭ ঘণ্টা আগে
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জানা গেল ২০২৭ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত…
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার; গ্রেপ্তার ১
চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায়…
তুরাগ বিআরটিএতে আনসারের অভিযান, আটক ৩ দালাল
রাজধানীর তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। পরে নির্বাহী…
বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার অভিযোগ, ভিডিও বার্তায় তামান্নার দাবি ‘এখানেই থাকব’
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূ তামান্না আক্তারকে নিয়ে যাওয়ার অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা…
মহাকাব্যিক যাত্রার ইতি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির
দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘ অপেক্ষা, হতাশা ও…
হরমুজ ঘিরে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, পাল্টাপাল্টি হামলায় বাড়ছে উত্তেজনা
কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর আবারও সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের প্রস্তুতিকে কেন্দ্র…
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল, দ্রুত রায় কার্যকরের দাবি
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স…
চামেলীবাগে বাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি মোবাইল নিয়ে অভিমানের জেরে
রাজধানীর পল্টন থানাধীন চামেলীবাগে নিজ বাসায় তাশফিকুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মোবাইল ফোনে গেম খেলা…

