চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার; গ্রেপ্তার ১
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ঘণ্টা আগে
চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ট্রেনের পরবর্তী স্টপেজ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে থাকা এক নারী কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাকে কয়েকজন মিলে চলন্ত ট্রেনে ধর্ষণ করেছে। কলটি পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ ট্রেনটির অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি জানায় এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. কাইফ শাহ ফোনটি গ্রহণ করেন। এ সময় কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য্য।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত টিকিট ছাড়াই ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে ওঠেন। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান।
অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে ট্রেনের এক ক্যান্টিনকর্মীসহ আরও দুই ব্যক্তি তাকে আসনে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিনকর্মীদের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।
৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর শান্তাহার রেলওয়ে থানার একটি দল ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে অভিযান চালিয়ে ৪৪ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে। একই সঙ্গে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনকর্মী আবু বক্কর সিদ্দিক (২২)কে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই বিভাগের আরও খবর
গেন্ডারিয়ায় ২০-২৫ জনের সশস্ত্র হামলা, গুলিতে আহত ৩
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ-মুন্সিরটেক এলাকায় ২০ থেকে ২৫ জনের…
সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার ও নির্যাতন, সিআইডির হাতে চক্রের সদস্য গ্রেপ্তার
সৌদি আরবে ফাস্টফুডের দোকানে ভালো চাকরি দেওয়ার প্রলোভন…
নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা…
ছিনতাইকালে শিক্ষিকা রনজিলার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ…
৩৯ লাখ টাকা ছিনতাই: ৯৯৯-এর কলে পিস্তলসহ গ্রেপ্তার ৩
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর…
সর্বশেষ খবর
3.
শেখ সেলিমের পরিবারের তিন সদস্যকে সম্পদ বিবরণীর নোটিশ
- ১৭ ঘণ্টা আগে
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিদ্যুৎ সংকট সমাধানে কেন দুই বছর? যা বললেন তথ্য উপদেষ্টা
বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির চারটি কারণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদ্যুতের এ সংকট সমাধানে সরকারের তরফে যে…
পাতায়ায় ভিড়বে মার্কিন রণতরী, যৌনকর্মীদের ঠেকাতে পুলিশের অভিযান
টানা ২০০ দিনের বেশি সময় সমুদ্রে কাটানোর পর বুধবার থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় নোঙর করতে যাচ্ছে ৫ হাজার নাবিক ও…
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের সম্পদের হিসাব চায় দুদক
ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের কাছে তার সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন…
নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের আওতায় থাকছেন। সরকারি চাকরিজীবীদের মতো তারাও গত ১ জুলাই থেকে নতুন কাঠামো…
রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের…
জানা গেল ২০২৭ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত…
দুর্গম সীমান্তে নজরদারি সহজ করবে আধুনিক ড্রোন প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও সহজ করতে আধুনিক ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ…
তুরাগ বিআরটিএতে আনসারের অভিযান, আটক ৩ দালাল
রাজধানীর তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। পরে নির্বাহী…

