ছিনতাইকালে শিক্ষিকা রনজিলার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।
এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
তবে আসামিদের পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমির, শাহাদাত হোসেন মামুন রিমান্ড বাতিল করে জামিন চান। শুনানিতে তারা বলেন, “আমরা চাই সঠিক অপরাধীর বিচার হোক। নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়। এরা (৩ আসামি) ঘটনার সঙ্গে জড়িত না। যে মোটরসাইকেল শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে এটার (ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যাওয়া মোটরসাইকেল) মিল নাই। এ ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে।”
তবে শুনানি নিয়ে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।
এদিকে শুনানি নিয়ে আদালত থেকে বের হয়ে আসামি পনি বলেন, “আমরা ঘটনার সঙ্গে জড়িত না। সত্যের জয় হবে। র্যাব ভুয়া। সব জায়গায় এখন এআই ক্যামেরা আছে। তাই আমরা ভয় করছি না। আল্লাহ একটা কিছু করবেই।”
এর আগে রোববার অভিযান চালিয়ে পনিসহ ৩ আসামিকে গ্রেপ্তার করে র্যাব-২।
নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৯ অগাস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী আবদুল মতিনের সঙ্গে ভোরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেইট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশা করে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়।
ছিনতাইকারীর টানে রনজিলা চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় রোববার মামলা করেন।
এই বিভাগের আরও খবর
সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার ও নির্যাতন, সিআইডির হাতে চক্রের সদস্য গ্রেপ্তার
সৌদি আরবে ফাস্টফুডের দোকানে ভালো চাকরি দেওয়ার প্রলোভন…
নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা…
৩৯ লাখ টাকা ছিনতাই: ৯৯৯-এর কলে পিস্তলসহ গ্রেপ্তার ৩
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর…
সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের…
মনিরামপুরে আনসার-ভিডিপির হস্তক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ
যশোরের মনিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলসীমায় ইরান থেকে আসা একটি চালকবিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে দেশটির…
বিমানবন্দরে হারানো ল্যাপটপ উদ্ধারে আনসারের দায়িত্বশীলতার নজির
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন সৌদি প্রবাসী মো. হযরত আলী। বিমানবন্দরে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম…
জুরাইনে মাদরাসার ছাদ থেকে পড়ে ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদরাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট)…
৩৯ লাখ টাকা ছিনতাই: ৯৯৯-এর কলে পিস্তলসহ গ্রেপ্তার ৩
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পিস্তলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।…
হিমালয়ে মহাপ্রলয়: নেপাল-তিব্বতে মৃত্যু ৭৯৭, নিখোঁজ ৩ হাজারের বেশি
হিমবাহ ধসে বরফ-পাথর-কাদার সুনামিসদৃশ স্রোতে নিশ্চিহ্ন জনপদ • জলবিদ্যুৎ প্রকল্পের শত শত শ্রমিকের খোঁজ নেই • টানেলে চলছে প্রাণের সন্ধান…
সম্পত্তি দান করেও দাতার শেষ জীবন হবে নিরাপদ: আসছে নতুন আইন
জীবনের দীর্ঘ সঞ্চয়ে গড়া একটি বাড়ি। উঠানে সন্তানের শৈশবের স্মৃতি, দেয়ালে পরিবারের অসংখ্য গল্প। বয়সের ভারে একসময় সেই বাবা-মাই হয়তো…
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নীলফামারীর ডালিয়ায় দেশের বৃহৎ শেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন। উত্তরাঞ্চলের পাঁচ…
বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ও গুরুত্বপূর্ণ ভবন-ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি…

