মনিরামপুরে আনসার-ভিডিপির হস্তক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ
- নিজস্ব প্রতিবেদক
- ২২ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক ও দায়িত্বশীল তৎপরতায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গামহিষদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, ওই গ্রামের এক পরিবারের ১৫ বছর বয়সী স্কুলছাত্রীর সঙ্গে ঝিকরগাছা উপজেলার দৌলতপুর গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বিষয়টি জানতে পেরে কুলটিয়া ইউনিয়নের দলনেতা মো. রবিউল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন আনসার ও ভিডিপি সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পরে তারা উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় বাল্যবিবাহের আইনগত পরিণতি এবং অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ের কারণে একজন কিশোরীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ জীবনে সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে তাদের অবহিত করা হয়।
আনসার-ভিডিপি সদস্যদের বোঝানোর পর উভয় পক্ষ বিয়ের আয়োজন বন্ধ করতে সম্মত হয়। একই সঙ্গে মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—এ মর্মে পরিবারের পক্ষ থেকে লিখিত অঙ্গীকার ও মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে তিনি আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগের প্রশংসা করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
স্থানীয়ভাবে বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে আরও কার্যকর ফলাফল অর্জন সম্ভব।
এই বিভাগের আরও খবর
বন ও পরিবেশ রক্ষায় কুয়াকাটায় ম্যানগ্রোভ সম্মেলন
উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় ম্যানগ্রোভ…
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা…
কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় শাহআলম হাওলাদার (৬০) নামের এক আওয়ামীলীগ…
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে…
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭)…
সর্বশেষ খবর
1.
2.
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
- ১৩ ঘণ্টা আগে
3.
5.
বন ও পরিবেশ রক্ষায় কুয়াকাটায় ম্যানগ্রোভ সম্মেলন
- ১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে…
সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো.…
খনির স্বয়ংক্রিয় প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এআইয়ে বড় বিনিয়োগ ক্যাটারপিলারের
১৬ লাখ সংযুক্ত যন্ত্র থেকে বিপুল ডেটা; কর্মীদের এআই, রোবোটিকস ও অটোনমি প্রশিক্ষণে পাঁচ বছরে ১০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা…
রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ
৩০ চীনা কোম্পানির ৫০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা; এক লাখ কর্মসংস্থান, তিস্তা প্রকল্প, ‘টু প্লাস টু’ সংলাপ ও রোহিঙ্গা সংকট…
গুমে জড়িত ব্যক্তি যত ক্ষমতাবানই হোক, বিচার হবে: রাষ্ট্রপতি
‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’; গুমের শিকার পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, জীবিকা ও পুনর্বাসনের দায়িত্ব নিতে রাষ্ট্রের…
সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই, পুলিশের শোক
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম. এনামুল হক আর নেই। রোববার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…
বাসাবোয় ঝুটের টিনশেড গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকায় ঝুটের টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির…
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট)…

