আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর তল্লাশি; উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি ও ম্যাগাজিন
সিরাজগঞ্জ ও পাবনার পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ওয়াকিটকি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১২-এর অধিনায়ক আতিকুর রহমান।
আত্মসমর্পণকারীদের তথ্যের ভিত্তিতে অভিযান
এসআরবি-১২-এর নেতৃত্বে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলায় অভিযান পরিচালনা করা হয়।
আত্মসমর্পণকারী চরমপন্থী দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতের আঁধারে খোলা মাঠে তল্লাশি চালানো হয়। মাঠের বিভিন্ন স্থানে অনুসন্ধানের একপর্যায়ে ব্যাগভর্তি অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পান অভিযান পরিচালনাকারীরা।
উদ্ধার ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি
অভিযানে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ওয়াকিটকি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
৬৫ চরমপন্থীর আত্মসমর্পণের পর অভিযান
এর আগে গত ১ নভেম্বর সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার চরমপন্থী দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অভিযান শুরু হয়।

