ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
- প্রান্তকাল প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলসীমায় ইরান থেকে আসা একটি চালকবিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির জলসীমার দিকে এগিয়ে আসা একটি ইউএভি শনাক্ত করা হয়। তাদের দাবি, ড্রোনটি ইরান থেকে পাঠানো হয়েছিল। পরে দেশটির বিমানবাহিনী সেটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং ড্রোনটি প্রতিহত করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, সংযুক্ত আরব আমিরাতের জলসীমার দিকে আসা চালকবিহীন আকাশযানটির গতিবিধি শনাক্ত হওয়ার পর তা মোকাবিলায় বিমানবাহিনী সক্রিয় হয়।
এর আগে ইরান উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল। এর পরপরই সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় ইরান থেকে আসা একটি ড্রোন শনাক্ত ও প্রতিহতের কথা জানাল আবুধাবি।
এদিকে গত রোববার হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মাসেরও বেশি সময়ের মধ্যে ইরানে এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা। মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলকে লক্ষ্যবস্তু করা হয়।
হামলায় ইরানের সেনা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে দাবি করে এর জবাব দেওয়ার ঘোষণা দেয় দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পরে ইরান জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে।
তবে জর্ডানের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও ফের প্রায় বন্ধ হয়ে গেছে। সর্বশেষ জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী দৃশ্যমান পণ্যবাহী জাহাজের সংখ্যা দিনে মাত্র পাঁচটিতে নেমে আসে।
হামলার আশঙ্কায় জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালিতে চলাচল কমে যাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এই বিভাগের আরও খবর
ভিয়েনায় দুঃসাহসিক চুরি, উধাও ৬৭৩ হীরার রাজকীয় হার
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে মিসরের সাবেক…
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: কী লাভ, কোথায় ঝুঁকি?
সৌদি আরব–তুরস্ক–পাকিস্তানের নতুন যৌথ প্রতিরক্ষা কাঠামো বাংলাদেশের সামনে…
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ: কী আছে ট্রাম্পের ‘ঐতিহাসিক’ চুক্তিতে?
১৭টি কৌশলগত তেলক্ষেত্র ঘিরে ওয়াশিংটন-কারাকাস সমঝোতা; ১০০ বিলিয়ন…
এক সপ্তাহের বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
জরুরি ডিজেল জেনারেটরে চলছে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা; বহিঃসংযোগ…
জন্মসূত্রে নাগরিকত্বে ট্রাম্পের নতুন আদেশ আপাতত বহাল, নিষেধাজ্ঞা দিলেন না বিচারক
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…
সর্বশেষ খবর
2.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নীলফামারীর ডালিয়ায় দেশের বৃহৎ শেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন। উত্তরাঞ্চলের পাঁচ…
বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ও গুরুত্বপূর্ণ ভবন-ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি…
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
বন ও পরিবেশ রক্ষায় কুয়াকাটায় ম্যানগ্রোভ সম্মেলন
উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় ম্যানগ্রোভ বন সংরক্ষণে যুবসমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বানের মধ্য দিয়ে কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে…
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘স্লেন্ডার সানফিশ’। মাছটির অদ্ভুত গঠন ও ভিন্নধর্মী…
‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক সংসদে পাঠানোর সিদ্ধান্ত…
কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় শাহআলম হাওলাদার (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার…
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘টাইটান ট্রিগারফিশ’। অত্যন্ত শক্ত ও খসখসে চামড়ার কারণে…

