এমএইচএম প্রপার্টিজের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক সই
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
বাংলাদেশের নির্মাণ ও আবাসন খাতে মানসম্মত, টেকসই ও আধুনিক রঙ ও আবরণ (পেইন্টিং ও কোটিং) সমাধান নিশ্চিত করতে এমএইচএম প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে বার্জার পেইন্টস বাংলাদেশের এক্সপেরিয়েন্স জোন কার্যালয়ে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় এমএইচএম প্রপার্টিজ লিমিটেডের চলমান ও ভবিষ্যৎ আবাসিক এবং বাণিজ্যিক প্রকল্পগুলোতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও বার্জার ফসরক লিমিটেডের বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহার করে পূর্ণাঙ্গ রঙ ও কোটিং সমাধান দেওয়া হবে। এর মাধ্যমে প্রকল্পগুলোর নান্দনিকতা, স্থায়িত্ব, সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি বিশ্বমানের ফিনিশিং নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারকে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন হেড অব করপোরেট সেলস আসাদুর রহমান। এমএইচএম প্রপার্টিজ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মাহমুদুল হাসান তন্ময়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন করপোরেট সেলসের এরিয়া ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবির ও টেরিটরি ম্যানেজার রাবাত হোসেন। এমএইচএম প্রপার্টিজ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রকিউরমেন্ট ম্যানেজার মোঃ ঈদুল সরকার জুয়েল, মার্কেটিং ম্যানেজার মোঃ টিপু সুলতান, অ্যাডমিন ম্যানেজার কাউসার হোসাইন এবং চীফ ইঞ্জিনিয়ার আহাম্মদ হোসাইন ইমরান।
সংশ্লিষ্টরা জানান, এ অংশীদারিত্ব বাংলাদেশের নির্মাণ ও আবাসন খাতে গুণগত মান, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। উন্নতমানের রঙ ও কোটিং সমাধান ব্যবহারের মাধ্যমে নতুন ও চলমান প্রকল্পগুলোর ভবনের সৌন্দর্য, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা বাড়াতে এ সহযোগিতা ভূমিকা রাখবে।
এমএইচএম প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, বার্জার পেইন্টস বাংলাদেশের মতো প্রতিষ্ঠিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ডের সঙ্গে এ কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে তাদের চলমান ও আসন্ন উন্নয়ন প্রকল্পগুলোতে উন্নতমানের পেইন্টিং ও কোটিং সমাধান নিশ্চিত করা হবে। এতে নির্মাণকাজের ফিনিশিংয়ের মান উন্নয়নের পাশাপাশি ভবনের স্থায়িত্ব ও সুরক্ষা বাড়বে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, আপসহীন গুণমান, উন্নত ফিনিশিং, নির্ভরযোগ্য উপকরণ ব্যবহার, দীর্ঘমেয়াদি কার্যকারিতা এবং গ্রাহকদের উন্নত জীবনযাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করাই এ অংশীদারিত্বের অন্যতম লক্ষ্য।
এমএইচএম প্রপার্টিজের মতে, বিশ্বস্ত অংশীদারিত্ব, মানসম্মত উপকরণ এবং সঠিকভাবে কাজ করার অঙ্গীকারের মাধ্যমেই টেকসই শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা সম্ভব। বার্জার পেইন্টস বাংলাদেশের সঙ্গে এ সহযোগিতা সেই লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।
এই বিভাগের আরও খবর
চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, চুক্তি স্বাক্ষর
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে বন্ধ হয়ে যাওয়া জলিল…
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন…
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের…
জানুয়ারি থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত…
ভারতের কুইক-কমার্সে দ্রুত এগোচ্ছে ফ্লিপকার্ট, ইনস্টামার্টের কাছাকাছি ‘মিনিটস’
ভারতের দ্রুত পণ্য সরবরাহ বা ‘কুইক-কমার্স’ বাজারে প্রতিযোগিতা…
সর্বশেষ খবর
3.
ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
- ৩৩ মিনিট আগে
4.
নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩
- ৩৫ মিনিট আগে
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান…
কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী
দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস…
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রবীণ নেতারা ১৯৭৮…
ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলসীমায় ইরান থেকে আসা একটি চালকবিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে দেশটির…
বিমানবন্দরে হারানো ল্যাপটপ উদ্ধারে আনসারের দায়িত্বশীলতার নজির
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন সৌদি প্রবাসী মো. হযরত আলী। বিমানবন্দরে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম…
জুরাইনে মাদরাসার ছাদ থেকে পড়ে ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদরাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট)…
৩৯ লাখ টাকা ছিনতাই: ৯৯৯-এর কলে পিস্তলসহ গ্রেপ্তার ৩
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পিস্তলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।…
হিমালয়ে মহাপ্রলয়: নেপাল-তিব্বতে মৃত্যু ৭৯৭, নিখোঁজ ৩ হাজারের বেশি
হিমবাহ ধসে বরফ-পাথর-কাদার সুনামিসদৃশ স্রোতে নিশ্চিহ্ন জনপদ • জলবিদ্যুৎ প্রকল্পের শত শত শ্রমিকের খোঁজ নেই • টানেলে চলছে প্রাণের সন্ধান…

