মুগদা হাসপাতালে ছিনতাইয়ের সময় আনসারের হাতে আটক যুবক
- নিজস্ব প্রতিবেদক
- ৪৯ মিনিট আগে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিনতাইয়ের সময় নাজমুল আলম বিপ্লব (২৮) নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা একটি স্মার্টফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের ষষ্ঠ তলার আইসিইউ-১-এর সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মুমূর্ষু রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে বিপ্লব এক ব্যক্তির মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের সবুজবাগ থানাধীন হাসপাতাল টহল দলের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ধাওয়া করেন।
পিসি মো. জাকিউল ইসলামের নেতৃত্বে আনসার সদস্য শ্রী সুজিত চন্দ্র ও আনসার সদস্য শ্রী তাপস চন্দ্র সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে বিপ্লবকে হাতেনাতে আটক করেন।
আটকের পর তার দেহ তল্লাশি করে ছিনতাই হওয়া স্মার্টফোন ও ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এতে ভুক্তভোগী ও হাসপাতালে উপস্থিত রোগী-স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলে তাদের নির্দেশনা অনুযায়ী আটক নাজমুল আলম বিপ্লবকে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। মুগদা হাসপাতালে ছিনতাইকারী আটকের ঘটনাটি দায়িত্ব পালনে তাদের তৎপরতা ও পেশাদারিত্বের আরেকটি দৃষ্টান্ত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
পেনশনের ৬ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত সাময়িক বরখাস্ত
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিল…
ডেমরায় অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যুবক আটক
রাজধানীর ডেমরায় মোবাইল ফোনে ডেকে নিয়ে দেলোয়ার হোসেন…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের সহজে…
অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও…
মিরপুরে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ৩
রাজধানীর মিরপুরে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে একটি ট্রাভেল…
সর্বশেষ খবর
1.
মুগদা হাসপাতালে ছিনতাইয়ের সময় আনসারের হাতে আটক যুবক
- ৪৯ মিনিট আগে
3.
রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
- ১০ ঘণ্টা আগে
4.
5.
দাম বাড়ার পর মিলছে বোতলের সয়াবিন তেল
- ১২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে জ্ঞানভিত্তিক…
নেপালের টানেলে ৯ দিন পর উদ্ধার, ‘অন্যদের বাঁচাতে’ থেকে গিয়েছিলেন সঞ্জয়
পাহাড় ধসে যখন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পটির ওপর জল-কাদা-পথরের স্রোত আছড়ে পড়ে, তখন সঞ্জয় শাহের সামনে দুটি পথ খোলা ছিল— হয়…
রাষ্ট্রপতি হয়ে প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল, উৎসবের আমেজ
যে শহর তাকে দিয়েছে শৈশবের স্মৃতি, রাজনীতির প্রথম পাঠ আর মানুষের অকৃত্রিম ভালোবাসা, সেই শহরে এবার ফিরছেন রাষ্ট্রপতি হয়ে। তার…
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…
নিষিদ্ধ এলাকায় অবস্থান, দর্শনার্থীকে ভেতরে নেওয়া নিয়ে আনসারের ব্যাখ্যা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক দর্শনার্থীকে আগমনী গেটের অভ্যন্তরে নিয়ে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত…
এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, পরনে সিএনজি চালকের পোশাক
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সিএনজি…
টাঙ্গাইলে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। এর অংশ হিসেবে টাঙ্গাইলের…
নিরাপত্তা বিতর্কের মধ্যেই ওপেনএআইয়ের GPT-6 Astra উন্মোচন
অত্যাধুনিক সাইবার সক্ষমতা নিয়ে নতুন মডেল; সীমিত পরিসরে ব্যবহার শুরু, নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা ও…

