শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এলো ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি

বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপের অন্যতম বড় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ (LPP S.A.)। প্রতিষ্ঠানটির সঙ্গে এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের জেরে বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এখন সমাধানের পথে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (USBBC) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র […]

ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স’ গঠন

দেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের পরিবেশ সহজ, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স অন ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন’ গঠন করেছে সরকার। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে টাস্কফোর্স গঠনের কথা জানানো হয়েছে। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করা হয়েছে। টাস্কফোর্সে পরিবেশমন্ত্রী, শিল্পমন্ত্রী ও আইনমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিজ্ঞান […]

বিদেশ ভ্রমণে নতুন সুবিধা: টাকায় প্যাকেজ বিক্রি করতে পারবেন ট্যুর অপারেটররা

বিদেশ ভ্রমণকারী পর্যটকদের কাছে এখন থেকে দেশীয় মুদ্রা অর্থাৎ টাকায় ভ্রমণ প্যাকেজ বিক্রি করতে পারবেন অনুমোদিত ট্যুর অপারেটররা। একই সঙ্গে ওই প্যাকেজের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশি সেবা প্রদানকারীদের পরিশোধের অনুমতিও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে গতকাল একটি সার্কুলার জারি করে নতুন এ সুবিধার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে হোটেল, এয়ারলাইনস ও […]

পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর সূচক কমেছে ৩৯ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রায় ১ শতাংশ সূচক কমেছে। একই সঙ্গে দৈনিক লেনদেনও নেমে এসেছে হাজার কোটি টাকার নিচে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সূচক নিম্নমুখী ছিল। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বা […]

জুলাইয়ে তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ, ওভেন খাতে পতন বেশি

ঢাকা, ৪ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। এ সময়ে দেশের তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্যের পর এক বিবৃতিতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) […]

ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক

ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম অধিকার, শিশুশ্রম, পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কড়াকড়ি বাড়ছে। তবে পাকিস্তানের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পকে ঘিরে ইউরোপের কিছু রাজনৈতিক মহলে যে সামগ্রিক নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিশ্লেষকদের মত। সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তানে শিশুশ্রম একটি […]

বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক

ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি বৃদ্ধি, সরাসরি নৌপরিবহন যোগাযোগ, এলএনজি আমদানির সম্ভাবনা এবং পারস্পরিক বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও […]

নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর

রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন রপ্তানি খাতকে উৎসাহিত করতে নন-বন্ডেড (বন্ড লাইসেন্সবিহীন) রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই ব্যবস্থায় যোগ্য প্রতিষ্ঠানগুলো ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানি শুল্ক ও কর ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারবে।  এনবিআরের নতুন বিধান অনুযায়ী, যেসব রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রচলিত বন্ড ব্যবস্থার আওতায় […]

পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন আইন, শক্তিশালী হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড

প্রান্তকাল প্রতিবেদন দেশের পুঁজিবাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন, ২০২৬’-এর একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে নীতিগত যাচাই ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যমান ব্যবস্থাকে আরও কার্যকর করে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, […]