জুলাইয়ে তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ, ওভেন খাতে পতন বেশি
- নিজস্ব প্রতিবেদক
- ৭ ঘণ্টা আগে
ঢাকা, ৪ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। এ সময়ে দেশের তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্যের পর এক বিবৃতিতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানায়, ২০২৫ সালের জুলাই মাসে তৈরি পোশাক রফতানি ২৪ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৩ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। ফলে সেই উচ্চ ভিত্তির তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি ধরে রাখা স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জিং ছিল।
বিজিএমইএ বলেছে, গ্যাস সংকট, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এক মাসে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি দেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও স্থিতিস্থাপকতারই প্রমাণ।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিট পোশাকের তুলনায় ওভেন পোশাক রফতানিতে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। জুলাই মাসে ওভেন পোশাক রফতানি ৩ দশমিক ১৬ শতাংশ কমেছে, অন্যদিকে নিট পোশাক রফতানি কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ।
বিজিএমইএর মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, উৎপাদন ব্যাহতকারী কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে তৈরি পোশাক রফতানিতে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি ফিরে আসতে পারে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর
রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন…
পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন আইন, শক্তিশালী হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড
প্রান্তকাল প্রতিবেদন দেশের পুঁজিবাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও…
সরকার-ব্যবসায়ীর সমন্বিত উদ্যোগে ৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর
সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ এবং…
বন্ধ সরকারি শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে উচ্চপর্যায়ের বৈঠক
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু,…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
এআই অবকাঠামোয় নতুন দিগন্ত: মডুলার ‘সনিক ইনফারেন্স পড’ উন্মোচন করল রানওয়্যার
ঢাকা, ৪ আগস্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো খাতে নতুন উদ্ভাবন নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Runware। প্রতিষ্ঠানটি মঙ্গলবার Sonic Inference Pod…
ডিসেম্বরের মধ্যে ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ড প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, ৪ আগস্ট: কৃষক কার্ড কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় তিনি আগামী ডিসেম্বরের…
পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
ঢাকা, ৪ আগস্ট: দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই সমাধানের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ৪ আগস্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (U.S. Pacific Fleet)…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্ব
ঢাকা, ৪ আগস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও…
খুলনায় কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
খুলনায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানব পাচারের একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।…
জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রস্তাব তৈরি…
ভোমরা বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু, দাম কমার আশা
সাতক্ষীরা: দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম চালানে প্রায়…

