বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- ১০ ঘণ্টা আগে
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি বৃদ্ধি, সরাসরি নৌপরিবহন যোগাযোগ, এলএনজি আমদানির সম্ভাবনা এবং পারস্পরিক বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বাণিজ্য, পরিবহন, বিনিয়োগ ও সীমান্ত যোগাযোগসংক্রান্ত যেসব বিষয় অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন, ভৌগোলিক নৈকট্য ও বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের পরিধি আরও বাড়ানো সম্ভব। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করে অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর আগ্রহ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হলে উভয় দেশের ব্যবসায়ী ও সীমান্তবর্তী জনগণ উপকৃত হবেন। প্রয়োজনে প্রাথমিকভাবে সীমিত পরিসরে এ কার্যক্রম শুরু করা যেতে পারে বলেও তিনি মত দেন।
বৈঠকে কৃষিপণ্য, মৎস্যপণ্য, চাল, ওষুধ এবং হিমায়িত খাদ্যসহ সম্ভাবনাময় বিভিন্ন পণ্যের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ের যোগাযোগ এবং বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পায়। মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, প্রত্যাবাসনের জন্য প্রাপ্ত তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলছে এবং অনুকূল পরিস্থিতি তৈরি হলে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে উভয় পক্ষ নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ ও যৌথ কমিটির বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়। একই সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সরাসরি নৌ যোগাযোগ প্রতিষ্ঠা এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় চুক্তি দ্রুত চূড়ান্ত করার গুরুত্বও তুলে ধরা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং মিয়ানমার দূতাবাসের কাউন্সিলর মিয়াত লুইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তাল নেপাল, নিহত ৩; কারফিউ জারি
নেপালের সুনসারি জেলায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে…
তরুণ উদ্ভাবকদের পাশে থাকবে সরকার: এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে প্রধানমন্ত্রী
ঢাকা, ২ আগস্ট: গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা…
শ্রীলঙ্কার ইস্টার হামলা: সাবেক পুলিশপ্রধান ও প্রতিরক্ষা সচিবের মৃত্যুদণ্ড
কলম্বো, ২ আগস্ট: ২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে…
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ
রাজধানী ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করতে সংশ্লিষ্ট…
সর্বশেষ খবর
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
স্বেচ্ছাশ্রমে হাওরাঞ্চলের সড়ক পরিষ্কার, জনদুর্ভোগ কমাতে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি সড়ক পরিষ্কার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর…
গাজার ধ্বংসস্তূপে উদ্ধার আরও ১১২ মরদেহ, নিখোঁজদের খোঁজে অব্যাহত উদ্ধার অভিযান
দীর্ঘদিনের যুদ্ধ ও ধারাবাহিক বিমান হামলায় বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ উদ্ধার তৎপরতায় গাজা…
কাঠালবাগানে পারিবারিক বিরোধে স্ত্রী-শাশুড়ি নিহত, অভিযুক্ত জামাতার আত্মসমর্পণ
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর…
রূপগঞ্জে আনসারের অভিযানে চুরির চেষ্টা ব্যর্থ, আটক ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।…
‘পুলিশ হবে দলীয় প্রভাবমুক্ত ও জনবান্ধব’—নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হাতিয়ার হিসেবে নয়, বরং একটি নিরপেক্ষ, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও…
পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন আইন, শক্তিশালী হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড
প্রান্তকাল প্রতিবেদন দেশের পুঁজিবাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ…
নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জামায়াত আমির
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান সিলেট প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নির্বাচন…
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত
তিন দিনের ঢাকা সফর শেষে বিশেষ দূত সার্জিও গরের আশাবাদ; রোহিঙ্গা সংকট সমাধানেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি কূটনৈতিক প্রতিবেদক দক্ষিণ…

