অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

মজুরি বৃদ্ধির দাবিতে অস্থিরতা অব্যাহত, সতর্ক অবস্থানে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে আজও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। নিরাপত্তাশঙ্কা ও শ্রমিকদের কর্মবিরতির কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কর্মবিরতিতে শ্রমিক, কয়েকটি কারখানায় ছুটি

সকালে শ্রমিকেরা বিভিন্ন কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। এ পরিস্থিতিতে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলা অসন্তোষের ধারাবাহিকতায় আজও শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অস্থিরতা দেখা যায়।

গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা

শিল্পাঞ্চলের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন