প লিস্টে নাম পাওয়ায় হিমাংশু পালকে আটক করে থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ।
ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্টে হিমাংশু পাল নামে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইমিগ্রেশনে তাঁর নাম স্টপ লিস্টে পাওয়ার পর তাঁকে আটক করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশনে যাচাইয়ে স্টপ লিস্টে নাম
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে উপস্থিত হন হিমাংশু পাল। এ সময় তাঁর কাগজপত্র ও তথ্য যাচাই করতে গিয়ে স্টপ লিস্টে নাম পাওয়া যায়। পরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
বাগেরহাটের বাসিন্দা হিমাংশু পাল
আটক হিমাংশু পাল বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
সন্ত্রাসবিরোধী আইনে মামলা
পুলিশ সূত্র জানায়, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় ১৭ জুলাই ২০২৬ তারিখে দায়ের করা ২০ নম্বর মামলায় অভিযোগ রয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, স্টপ লিস্টে নাম থাকায় বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পালকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

