বুধবার, ৪ নভেম্বর ২০২৬

জিহাদ হত্যা মামলায় আনিসুল হক ও আবদুল্লাহ আল-মামুন কারাগারে

তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ, যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন নিহতের বাবা চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) তিন দিনের রিমান্ড শেষে […]

চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড

বাকলিয়ার জোড়া খুনের মামলায় পাঁচ দিন ও সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নগরের বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার হোসেন বাবলা […]

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১

মাদকসহ বিভিন্ন আলামত জব্দ, ৪৮টি মামলা দায়ের রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে এবং ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিভাগভিত্তিক […]

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড; ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। […]

জগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৩

মোহাম্মদপুরে সর্বোচ্চ ৪২ জন গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে সবাইকে রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]

চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় পাচার, দুই তরুণকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২

ভালো চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় নিয়ে পাসপোর্ট কেড়ে বন্দিদশায় রেখে অনলাইন প্রতারণায় বাধ্য করার অভিযোগ, মুক্তিপণও আদায় কম্বোডিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশি তরুণকে মানবপাচারের অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ অনুযায়ী, বিদেশে পাঠানোর কথা বলে দুই তরুণের পরিবারের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা করে নেওয়া হয়। কম্বোডিয়ায় […]

ইসলামী ব্যাংকের ৬৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ভুয়া বাই-মুরাবাহা ডিলের মাধ্যমে অর্থ সরানোর অভিযোগ, এজাহারে প্রতারণা ও অর্থ পাচারের কথা উল্লেখ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অনুসন্ধানে ভুয়া বাই-মুরাবাহা ডিলের মাধ্যমে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের তথ্য পাওয়ার কথা জানানো […]

ডিএসসিসির অনুমতি ছাড়া সড়ক খনন, আটক ২ শ্রমিক

জুরাইনে অবৈধ গ্যাস সংযোগের জন্য খননকাজ, সরঞ্জাম জব্দ ঢাকার জুরাইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনুমতি ছাড়াই অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার উদ্দেশ্যে সড়ক খননের সময় দুই শ্রমিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএসসিসির অঞ্চল-৫-এর আওতাধীন ৫২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে […]

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ এপ্রিল দাখিলের নির্দেশ

টাস্কফোর্স প্রধানকে নথিপত্রসহ হাজিরার নির্দেশ, হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করা যায়নি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করে আগামী ২৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দিন মামলার উচ্চপর্যায়ের টাস্কফোর্সের প্রধান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহাকে নথিপত্রসহ আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। বিচারপতি […]

সাতক্ষীরায় মা ও মেয়েকে হত্যার দায়ে রউফের মৃত্যুদণ্ড

যৌতুক ও পারিবারিক বিরোধের জেরে জোড়া হত্যার মামলা; ৫০ হাজার টাকা জরিমানা, রায়ের সময় আসামি পলাতক সাতক্ষীরায় যৌতুকের দাবি ও পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন […]