বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি কাটার ও কয়েকটি গামছা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তাদের বহনকারী একটি সিলভার রঙের প্রোবক্স গাড়ি জব্দ করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী বাজার চৌরাস্তা এলাকা […]

সাত অস্ত্রোপচারের পরও থামেনি জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর ফের অস্ত্রোপচার জেমস রানার

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সাতটি জটিল অস্ত্রোপচারের পরও সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন যশোরের সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট জেমস আব্দুর রহিম রানা। দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন এই সাংবাদিকের ডান পা রক্ষা ও স্বাভাবিক জীবনে ফেরার জন্য আগামী ১৯ সেপ্টেম্বর আরও একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের পরিকল্পনা করা হয়েছে। তবে […]

রাজশাহী রেঞ্জে সাফল্যের স্বীকৃতি, নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা সম্মানিত

হত্যা-দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে সাফল্যের স্বীকৃতি অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্ত আসামির ওয়ারেন্ট তামিলে সাফল্যের জন্য নওগাঁ জেলার পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ। এর মধ্যে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ […]

ডিএমপির আগস্টের সেরা অপরাধ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল

সহকারী পুলিশ কমিশনার ও শ্রেষ্ঠ এসআইয়ের স্বীকৃতিও মিরপুরের • ট্রাফিক বিভাগেও সেরা মিরপুর • বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিলেন ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আগস্ট-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনায় একাধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সেরা হয়েছে মিরপুর। অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি পেয়েছে মিরপুর বিভাগ। একই সঙ্গে ডিএমপির শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা। সহকারী পুলিশ […]

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ কমিশন কেটে বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে টাঙ্গাইলে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার বড় বাশালিয়ার বাবলু মিয়া (২৮), […]

মিরপুরে একদিনের অভিযানে গ্রেফতার ১৫৩

সাত থানায় ডিএমপির অভিযান, সর্বোচ্চ ৪৫ জন গ্রেফতার মিরপুর থানায় ঢাকা: রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে […]

গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ: পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

গাজীপুরের জয়দেবপুরে মহাসড়কের পাশে পানিতে ব্রিফকেস ও বস্তায় পাওয়া খণ্ডিত অজ্ঞাতনামা নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি দা, স্কচটেপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। পিবিআই […]

ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রনি (২৯), মো. হৃদয় গাজী (২৬), রহিম হাসান ওরফে ইয়াহিয়া (২৫) এবং মোহাম্মদ ফয়সাল (২৬)। সিটিটিসি সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংস্থাটির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি […]

যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর প্রাণদণ্ড

দশ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে দুলাল হোসেন ওরফে দুলু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রোববার এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) বলেন, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। “আসামির […]

ইন্ট্রামেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আনসারের হাতে যুবক আটক

গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. মোকলেস (২২) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে কাটা তামার বৈদ্যুতিক তার ও তার কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে। আনসার ও ভিডিপির এক বিজ্ঞপ্তিতে জানানো […]