বুধবার, ৪ নভেম্বর ২০২৬

শাকিল হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, ডিবি হেফাজতে এমপির ছেলে

জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামান মিন্টুকে নেওয়া হয়েছে; এখনো গ্রেপ্তার দেখায়নি পুলিশ নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুরে নিজের বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। তবে এখনো তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। নাটোর […]

তিন বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাল সনদে চাকরি পাওয়ার অভিযোগে দুদকের মামলা; ৩৮তম বিসিএসের সঞ্জয় দাস ও আবু সালেহ মো. মুসার বিরুদ্ধে তদন্ত চলছে জাল সনদ ব্যবহার করে বিসিএসের মাধ্যমে সরকারি চাকরি পাওয়ার অভিযোগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবু সালেহ মো. মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে […]

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে রিকশাচালকের মৃত্যুদণ্ড

ফতুল্লায় ২০২০ সালে ছুরিকাঘাতে স্ত্রী ও ছেলেকে হত্যার মামলায় ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে হারেছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় […]

ভালুকায় সরকার নিয়ে মন্তব্যের জেরে নারী আটক, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সরকারকে নিয়ে মন্তব্যের জেরে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। সাথী আক্তার ওই এলাকার একটি বিউটি পার্লারের মালিক। রোববার সন্ধ্যায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। […]

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, যুবকের ৭ দিনের রিমান্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের একটি ছবি ফেসবুকে প্রকাশের পর সেখানে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় মো. আবু বকর সিদ্দিক (২২) নামে এক যুবকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলার তদন্তের স্বার্থে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আজ তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

পূর্বশত্রুতার জেরে হামলার দাবি, উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া জিক্সার মোটরসাইকেল নোয়াখালীর বেগমগঞ্জে পূর্বশত্রুতার জেরে কামরুল হাসান (২৪) নামে এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ছিনতাই হওয়া জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর […]

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর আদালতের আদেশ; ধানমন্ডির বাসা থেকে ভোরে আটক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে তাঁর জামিন আবেদন নাকচ করে দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা এ তথ্য জানিয়েছেন। রোববার ভোর ৬টার দিকে […]

চলন্ত বাসে ধর্ষণ: চালক ও সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধর্ষণের ঘটনায় টাঙ্গাইলের আদালতের রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় বাসচালক ও তার সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত […]

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণ

জ্ঞাত আয়বহির্ভূত ১৭২ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ; ২৩ ব্যাংক হিসাবে ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবীর এ চার্জশিট গ্রহণ করেন। মামলার অন্য […]

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, সাত বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

দক্ষিণ কেরানীগঞ্জে রেহানা হত্যা মামলায় এক লাখ টাকা জরিমানাও করেছেন ট্রাইব্যুনাল সাত বছর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মো. মিজানুর রহমান প্রকাশ ওরফে মিজান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ […]